আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৫)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ الْمُهَاجِرُوْنَ وَالْاَنْصَارُ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُمْ قَدْ تَقَلَّدُوا السُّيُوْفَ وَتَنْكَبُّوا الْقِسِىَّ فَقَالَ لَهُ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا طَارِقُ تَقَدَّمْ لِشَأْنِكَ وَاَمَرَهٗ بِالرِّفْقِ بِالْمُسْلِمِيْنَ وَالْوَفَاءِ بِالْعَهْدِ فَنَظَرَ حَضْرَتْ طَارِقٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَصْحَابَهٗ قَدْ دَخَلُوا الْاَنْدَلُسَ اَمَامَهٗ فَاسْتَيْقَظَ مِنْ نَّوْمِهٖ مُسْتَبْشِرًا وَبَشَّرَ اَصْحَابَهٗ وَقَوِيَتْ نَفْسُهٗ وَلَمْ يَشُكَّ فِى الظَّفَرِ
অর্থ: “তিনি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখলেন। উনার সাথে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এবং হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারাও ছিলেন। উনারা তরবারী ঝুলিয়ে এবং (তীর-) ধনুক নিয়ে জিহাদের জন্য পূর্ণ প্রস্তুত হয়ে আছেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে উদ্দেশ্য করে বললেন, ‘হে হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি! আপনি আপনার কাজে অগ্রসর হন।’ আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে সম্মানিত মুসলমান উনাদের সাথে কোমল আচরণ করার এবং কৃত ওয়াদা পূর্ণ করার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক দিলেন। অতঃপর হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার আগে আগে আন্দালুস-এ (স্পেনে) প্রবেশ করছেন। তখন হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আনন্দচিত্তে ঘুম থেকে জাগ্রত হয়ে উনার সঙ্গি-সাথী উনাদেরকে সুসংবাদ মুবারক দিলেন এবং তিনি নিজেকে সুদৃঢ় করলেন। আর (এই সম্মানিত স্বপ্ন মুবারক দেখার পর) হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বিজয়ের ব্যাপারে সুনিশ্চিত হলেন।” সুবহানাল্লাহ! (আল কামিল ফিত্ তারীখ ৪/৪০)
কিতাবে আরো উল্লেখ রয়েছেন- “হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছেন যে, তিনি জাহাজে ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় তিনি স্বপ্নেœ দেখেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং ৪ জন হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা পানির উপর দিয়ে হাঁটছেন। এমনকি উনারা হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার পাশ দিয়ে যাচ্ছেন।
فَبَشَّرَهٗ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَتْحِ
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে বিজয়ের সুসংবাদ মুবারক দান করেন।” সুবহানাল্লাহ! (নাফহুত্ ত্বীব মিন গুছনিল আন্দালুসির রত্বীব ১/২৫৫, ওয়াফাইয়াতুল আ’ইয়ান ৫/৩২০)
এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গাইবী মদদ মুবারক-এ হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে লক্ষাধিক কাফিরদের বিরুদ্ধে সম্মানিত জিহাদ মুবারক করেন এবং তাদেরকে নিচিহ্ন করে দিয়ে স্পেন বিজয় করেন। সুবহানাল্লাহ!
এরূপ আরো অসংখ্য ঘটনা মুবারক রয়েছেন। কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী এবং হাযির-নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। কোনো উম্মত যদি জনমানবহীন শূন্য স্থানে, খাল-বিল, নদী-নালা, সমুদ্রে, নির্জন প্রান্তরে, মরুভূমিতে অথবা বনে, ঝোপ-ঝার, জঙ্গলে যেখানেই থাকে আর সে কোনো বিপদ-আপদে পড়ে, বালা-মুছীবতে পড়ে খালিছভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ডাকে, তাহলে তিনি সাথে সাথে তার সমস্ত বিপদ-আপদ, বালা-মুছীবত দূর করে দেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৪)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গাইব অস্বীকার করা সুস্পষ্ট গোমরাহী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












