আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করলো সন্ত্রাসী ইসরায়েল
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
রোযা শুরুর দুইদিন আগে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করলো সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, ইসরায়েলি দখলদার বাহিনী আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকেই আল-আব্বাসিকে বিনা কারণে আটক করেছে।
ওয়াফা আরও জানায়, এই গ্রেফতার এমন এক সময়ে ঘটলো, যখন সন্ত্রাসী ইসরায়েল আল-আকসা মসজিদকে কেন্দ্র করে নানা সীমাবদ্ধতা জোরদার করেছে। ইমাম, খতিব ও মসজিদে অবস্থান নেওয়া মুসল্লিদের ওপর বিধিনিষেধ, প্রবেশে বাধা ও বসতি স্থাপনকারীদের বাড়তি আগ্রাসী অনুপ্রবেশ- সবই ইসরায়েলি দখলদার পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার সহায়তায় ঘটছে।
রমজান ঘিরে প্রবেশে নিষেধাজ্ঞা:
গ্রেফতারের কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা পরে আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়।
আব্বাসি বলেন, তাকে কেন নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। তিনি বলেন, এই পদক্ষেপ অত্যন্ত বেদনাদায়ক।
এদিকে, তারাবীহ নামাজ কেন্দ্র করে ফিলিস্তিনিদের প্রস্তুতি জোরদার হওয়ায় সন্ত্রাসী ইসরায়েলের এই বিধিনিষেধ আরও উদ্বেগ তৈরি করেছে। এ সময় পবিত্রতম স্থানটিতে লাখ লাখ ফিলিস্তিনি মুসল্লি একত্রিত হন।
গ্রেফতারের পরদিন গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হামাস শেখ আল-আব্বাসির গ্রেফতারের নিন্দা জানায়। তারা বলে, আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি বাহিনী যা আচরণ করছে, প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের ওপর সরাসরি আক্রমণ।
হামাস আরও অভিযোগ করেছে, আল-আকসা মসজিদ ঘিরে সন্ত্রাসী ইসরায়েলের পদক্ষেপগুলো পবিত্র স্থানের মর্যাদার ওপর ক্রমবর্ধমান লঙ্ঘনের সমান। মুসল্লিদের ওপর নিষেধাজ্ঞা, রমজান শরীফের প্রস্তুতি ব্যাহত করা ও বসতি স্থাপনকারী দখলদারদের বাড়তি অনুপ্রবেশ, সবই ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিতে হচ্ছে।
হামাস সন্ত্রাসী ইসরায়েলের এসব পদক্ষেপকে মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার ও ‘ইহুদীকরণের’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে। ফিলিস্তিনি এই সংগঠনটির দাবি, দখলদারদের লক্ষ্য হলো, মুসল্লিদের স্বাধীনতা সীমিত করা ও বিভাজন চাপিয়ে দেওয়া।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












