ইবরত-নছীহত:
আল্লাহওয়ালা উনাদের সংস্পর্শ ব্যতীত একা একা খাঁটি মুসলমান হওয়া যায় না
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
অনেকেই মনে করেন এবং বলে থাকেন- আমি নিজে নিজে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ পড়েই সবকিছু শিখে নিবো। কিন্তু তাদের এ কথা আদৌ সঠিক নয়। সাধারণ দুনিয়াতেই একজন ছেলে-মেয়েকে মাদরাসা বা স্কুলের সব বই কিনে ঘরে বসিয়ে দিলে তার পক্ষে একা একা বইগুলো আয়ত্ত করা সম্ভব নয়। তাহলে মহান আল্লাহ পাক উনার কালাম পবিত্র কুরআন শরীফ এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ উনাদের কি করে একা একা শিক্ষা করা সম্ভবপর হবে?
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফেই ওলীআল্লাহ তথা হক্কানী রব্বানী আলেমগণ উনাদের নিকট যেতে আদেশ করেছেন।
পবিত্র সূরা তাওবা শরীফ উনার পবিত্র আয়াত শরীফ-১১৯ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- “হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, আর ছদিক্বীন তথা সত্যবাদীগণ উনাদের সঙ্গী হয়ে যাও।
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ছদিক্বীনগণের ছোহবত মুবারক অর্জন করতে বলার কারণ হলো- ছদিক্বীনগণ হলেন সর্বোচ্চ স্তরের আল্লাহওয়ালা। অর্থাৎ যিনি ছদিক্ব, তিনি সর্বগুণে গুণান্বিত, তিনিই হাক্বীক্বী আলেম, ফক্বীহ।
আমরা প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাযে বা অন্যান্য সময় আমরা পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করে বলে থাকি- “আয় আল্লাহ পাক, আমাদেরকে সরল পথ দেখান। উনাদের পথ দেখান, যাঁদেরকে আপনি নিয়ামত দান করেছেন। ”
অর্থাৎ আমরা সর্বদা উনাদের পথই চাই, যাঁদেরকে নিয়ামত দান করা হয়েছে। এখন নিয়ামত কাদেরকে দেয়া হয়েছে সেটাও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন।
মহান আল্লাহ পাক তিনি এ সম্পর্কে ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক নবী, ছিদ্দীক্ব, শহীদ, ছালেহ্গণ উনাদেরকে নিয়ামত মুবারক দান করেছেন। ” সুবহানাল্লাহ!
এখানে নবী আলাইহিমুস সালামগণ উনাদের দরজা আলাদা; আর ছাদিক্ব, ছালেহ্, শহীদগণ উম্মতগণের মধ্যে সর্বোচ্চ স্তরের নিয়ামতপ্রাপ্ত। তাই মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন, “তোমরা ছদেক্বীনগণের ছোহবত মুবারক অর্জন করো। ”
সুতরাং হক্ব মত-পথ পেতে হলে, তথা সর্বদা পবিত্র ঈমানের উপর দায়িম-ক্বায়িম থাকতে হলে অবশ্যই ছাদিক্বীন তথা আল্লাহওয়ালাগণের সংস্পর্শ মুবারক তথা ছোহবত মুবারক অর্জন করতে হবে।
-মুহম্মদ রঈসুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












