আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে সন্ত্রাসী ইসরায়েল
- ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েল ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকদের হত্যা করতে পারে বলে আশঙ্কা করেছিলো ওয়াশিংটন। ঠিক সেই সময় ড্রাম্প প্রশাসন যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমঝোতার চেষ্টা চালাচ্ছিলো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফকে হত্যা করার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এত তীব্র ছিলো যে চলতি সময়ে তারা এক পদক্ষেপ নেয়। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা পাঠানো হয়, সন্ত্রাসী ইসরায়েল তাদের হত্যার পরিকল্পনা করতে পারে।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘আপনি যদি এই ব্যক্তিদের হত্যা করেন, তাহলে বাস্তববাদীদেরই হত্যা করবেন।’ ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যাকা-ের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সে এই মন্তব্য করে।
অপর এক কূটনীতিক জানায়, মার্চ মাসেই যখন ড্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করার কূটনৈতিক পথ খুঁজতে শুরু করে, তখন থেকে মার্কিন কর্মকর্তারা তাদের ইসরায়েলি সমকক্ষদের বলে আসছিলো, যেন তারা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করার অভিযান চালিয়ে না যায়।
দখলদার ইসরায়েলের সম্ভাব্য হত্যাকা- নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসও প্রকাশ করেছিলো।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েনের মূল কারণ হিসেবে যা ভাবা হচ্ছে-
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তখন সন্ত্রাসী ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বহু রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করে। অন্যদিকে মার্কিন বাহিনী মূলত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার দিকে মনোযোগ দেয়। যুদ্ধের শুরুতে তাদের লক্ষ্য ছিলো ইরানে শাসন পরিবর্তন।
তবে পরে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, তেহরানের সামরিক ও ধর্মীয় নেতৃত্ব ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হবে। তাদেরকে এভাবে পরাস্ত করা যাবেনা। এরপরই যুক্তরাষ্ট্র-ইসরায়েল অবস্থানের মধ্যে দ্রুত পার্থক্য তৈরি হয়।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময়ে সন্ত্রাসী ইসরায়েল ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করার পর সেই মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। এক পশ্চিমা কর্মকর্তা বলে, ‘পরিস্থিতির মোড় ঘুরেছিলো সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় নয়, বরং লারিজানিকে হত্যার ঘটনায়। যুক্তরাষ্ট্র এমন একজন ইরানি কর্মকর্তার খোঁজ করছিলো, যার সঙ্গে আলোচনা করা যাবে। কিন্তু হঠাৎ করেই তিনি আর রইলেন না।’
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এপ্রিল মাসে একটি প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জুনে যুদ্ধ শেষ করার একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে আব্বাস আরাঘচি ও মোহাম্মদ গালিবাফই ছিলেন মার্কিন কর্মকর্তাদের প্রধান যোগাযোগের ব্যক্তি। তবে ওই কাঠামোগত চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই ইসরায়েলি কর্মকর্তারা এবং ওয়াশিংটনের প্রভাবশীল ইসরায়েলপন্থী লবিস্টরা এর সমালোচনা শুরু করে। কারণ, এই চুক্তি ইরানে শাসন পরিবর্তনের বিষয়ে ইসরায়েলি লক্ষ্য কার্যত বন্ধ করে দেয়।
মার্চ মাসে ড্রাম্প প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছিলো, সন্ত্রাসী ইসরায়েলের ধারাবাহিক হত্যাকা- আলোচনার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম, যারা ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে- গত বছরের ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েলের হামলার লক্ষ্য হওয়া একটি ভবনে উপস্থিত জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মধ্যে গালিবাফও ছিলেন। এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছরও একটি ভূগর্ভস্থ বাঙ্কারে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের বৈঠকে ইসরায়েলের হামলায় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
গালিবাফ, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার চেষ্টার ঘটনা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশিদের জন্য পণ্য-সেবার দামে ছাড়সহ নানা উদ্যোগের ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীন কোনো দেশকে কলোনি বানায় না -মাহাথির মোহাম্মদ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপপ্রবাহ ও দাবানলে ফ্রান্সে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অরুণাচল অঞ্চলে সড়ক নির্মাণ কাজ জোরদার করছে চীন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গোপনে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে শত কোটি ডলারের বাণিজ্য ইউরোপীয় দেশগুলোর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেয়া হলো বিমান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে জবাব দেবে ইরান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












