আলুতে কেজিতে ১৫ টাকা কৃষকের লোকসান, কথা রাখেনি সরকার
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজশাহীতে এ বছর এক কেজি আলু উৎপাদন করতে কৃষকের ৯-১০ টাকা খরচ হয়েছে। সেখান থেকে বাছাই করে হিমাগারে রাখার উপযোগী করতে কেজিতে দাম পড়েছে ১৫ টাকার মতো। এর সঙ্গে হিমাগার ভাড়া দিতে হয়েছে কেজিতে ছয় টাকা। বস্তা কেনা, পরিবহন ও শ্রমিক খরচ মিলিয়ে রয়েছে আরও তিন-চার টাকা। অর্থাৎ হিমাগারে এক কেজি আলু সংরক্ষণ করতে অন্তত ২৫ টাকা খরচ হয়েছে। সংরক্ষণের পাঁচ মাস পরে এখন হিমাগারে পাইকারিতে ১০-১১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে প্রতি কেজিতে কৃষকদের ১৫ টাকার মতো লোকসান গুনতে হচ্ছে। সেইসঙ্গে লোকসানে আছেন আলু কিনে মজুত করা ব্যবসায়ীরাও।
জেলার আলুচাষি ও ব্যবসায়ীরা বলছেন, হিমাগারে রাখা আলু বোঝায় পরিণত হয়েছে। দাম বাড়ার আশায় রেখে এখন মৌসুমের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। কেজিপ্রতি ১০-১১ টাকা পাচ্ছেন। অথচ গত বছর পেয়েছিলেন ৪০ টাকা পর্যন্ত। এ বছর স্থানীয় খুচরা বাজারে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। এ বছর ক্ষেত থেকে শুরু করে হিমাগার পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। সরকারের আলু কেনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশা আরও বেড়েছে বলে জানালেন তারা। এভাবে হলে আগামী মৌসুমে আলু চাষে অর্থ সংকটে পড়বেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা।
গত আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। আর দাম কমে যাওয়ায় ৫০ হাজার মেট্রিক টন আলু কিনবে সরকার, যা আগামী অক্টোবর ও নভেম্বরে বিক্রি করা হবে। কিন্তু কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে ১০-১১ টাকা কেজি দরেই বিক্রি করতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)