আ.লীগ নেতাকে না ছাড়ায় বদলির হুমকি দিয়েছে যুবদল নেতা, অভিযোগ ওসির
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলেছেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। তিনি ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
হামিদুর রহমানের অভিযোগ, নৌকা প্রতীক নিয়ে যারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হয়েছেন, তারা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পদধারী আওয়ামী লীগের অনেক নেতাও দাপটের সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু ওসি সাইফুল্লাহ সাইফ তাদের কাউকেই গ্রেপ্তার করছে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। তবে ওসি সাইফুল্লাহ সাইফের পাল্টা অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেওয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা হামিদুর রহমান।
যুবদল নেতার দাবি, ওসির অভিযোগ সঠিক নয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ওসির অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন বলেন, ‘আমি ওসি সাহেবকে বদলির হুমকি দিইনি। এটা প্রমাণ করতে পারবেন না তিনি। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার করা হচ্ছে। নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যানেরাসহ আওয়ামী লীগের পদধারী নেতারা এলাকায় দিব্যি ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছেন না ওসি। এ নিয়ে কথা বলায় ওসি সাহেব আমার বিরুদ্ধে ক্ষেপেছেন। সেদিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানের বাবা নিরপরাধ আব্দুল খালেককে আটক করার বিষয়ে শুধু কথা বলেছি। ওসি সাহেব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
তবে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ‘আনিছুর রহমান যুবদল করেন না। তিনি মূলত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)