আ.লীগ ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে -খসরু
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিকভাবে তারা আজ পরাজিত হয়ে বিদেশিদের পেছনে ধরনা দিচ্ছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় খসরু বলেন, প্রধানমন্ত্রী সফরে বেরিয়েছেন। তারা আজ সম্পূর্ণ জনগণ থেকে বিচ্ছিন্ন। তার এ সফর হচ্ছে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা। দেশে-দেশে, দুয়ারে-দুয়ারে ধরনা দিচ্ছেন। কিন্তু দেশের মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জনগণকে নিয়ে রাজনীতি করা যায়, এটা আওয়ামী লীগ বিশ্বাসই করতে পারে না।
এখন তাদের (আওয়ামী লীগ) নির্ভরশীলতা হচ্ছে প্রশাসনের ওপর বলে দাবি করে সাবেক এ মন্ত্রী বলেন, তাদের ওপর ভর করে যদি আবার ক্ষমতায় থাকতে পারে বা যেতে পারে।
তিনি বলেন, আমি আওয়ামী লীগকে সরকার বলি না। কারণ এখানে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারা মিলে রেজিম করেছে, তারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে। এ সংঘবদ্ধ চক্র এখন ক্ষমতায় থাকার জন্য ধরনা দিচ্ছে। কিন্তু একটা কথা বলতে চাই- বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতদেশেই ঘুরে বেড়ান না কেন, কোনো লাভ হবে না। পরাজিত হতে হবে। মুক্তিযুদ্ধে দেশের মানুষ জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জয়ী হয়েছে.... তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জয়ী হতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)