‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
চতুর্থত :
হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মাযহাব সম্পর্কে ইবনে তাইমিয়ার বক্তব্য; যা মিনহাজুস সুন্নাহ কিতাবে বর্ণিত হয়েছে-
وَكَذٰلِكَ أَبُو حَنِيفَةَ مَذْهَبُهٗ أَنَّهُ يَجُوزُ الصَّلَاةُ عَلَى غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ:“অনুরূপভাবে হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মাযহাব হলো, হযরত নবী-রসূল আলাইহিমুস সাল্লাম উনারা ছাড়া অন্যের জন্যও صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ব্যবহার করা জায়েয।” (মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, ৪/১৫২)।
এ বিষয়টি আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গায়রে নবীদের জন্য ছলাত মুবারকের অর্থে দোয়া মুবারক জায়েয স্বীকার করা হলে عَلَيْهِ السَّلَامُ শব্দের ব্যবহারকে সর্বাবস্থায় নিষিদ্ধ বলা আরও দুর্বল হয়ে যায়।
পঞ্চমত :
হাম্বলি ফকীহ ইমাম বাহূতী রহমাতুল্লাহি আলাইহি উনার বিশ্ববিখ্যাত কিতাব কাশশাফুল কিনা’তে বলেন-
وَالسَّلَامُ عَلٰى غَيْرِهٖ بِاسْمِهٖ جَائِزٌ مِنْ غَيْرِ تَرَدُّدٍ
অর্থ:“উনার নাম (নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছাড়া অন্য ব্যক্তির নামের সঙ্গে সালাম عَلَيْهِ السَّلَامُ ব্যবহার করা কোনো দ্বিধা ছাড়াই জায়েয (কাশশাফুল কিনা’, ১/৩৫৯)।
এ বক্তব্য অত্যন্ত স্পষ্ট। এখানে গায়রে নবীর নামের সঙ্গে عَلَيْه السَّلَامُ ব্যবহার করা জায়েয, সরাসরি উল্লেখ করেছেন।
ষষ্ঠত :
গায়রে নবীর নামে “আলাইহিস সালাম” ব্যবহার সরাসরি জায়েয হওয়ার ব্যাপারে ইমাম সফারিনী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
فَيَجُوزُ أَنْ يَقُولَ السَّلَامُ عَلَى فُلَانٍ وَفُلَانٌ عَلَيْهِ السَّلَامُ
অর্থ: সুতরাং ‘অমুকের প্রতি সালাম’ এবং ‘অমুক আলাইহিস সালাম’ বলা জায়েয।
এরপর তিনি আরো বলেন-
أَمَّا مَذْهَبُنَا فَقَدْ عَلِمْتَ جَوَازَهٗ مِنْ جَوَازِ الصَّلَاةِ عَلٰى غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِسْتِقْلَالًا بِالْأَوْلَى
অর্থ: “আমাদের মাযহাবের ব্যাপারে আপনি জেনে নিয়েছেন যে, নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের জন্য স্বতন্ত্রভাবে “ছলাত” অর্থাৎ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ব্যবহার জায়েয হওয়ার কারণে সালাম ব্যবহার তো আরও অধিকতরভাবে জায়েয ।” (গিযাউল আলবাব, ১/৩২৩৩)
এখানে فُلَانٌ عَلَيْهِ السَّلَامُ আৎ “অমুক আলাইহিস সালাম” এই বাক্যরীতির জায়েয সরাসরি উল্লেখ করা হয়েছে।
সপ্তমত :
পবিত্র কুরআন শরীফে মহাসম্মানিত মহাপবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি সালামের ব্যাখ্যা:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
سَلَامٌ عَلٰى إِلْ يَاسِينَ
পবিত্র সূরা আছ-ছফফাত, পবিত্র আয়াত শরীফ ১৩০।
তাফসীরে ইবনে কাছীরের একটি ব্যাখ্যায় বর্ণিত হয়েছে-
سَلَامٌ عَلٰى آلِ يَاسِينَ يَعْنِي عَلٰى آلِ حَضْرَت مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থাৎ, “সালামুন আলা ইল ইয়াসীন” এর একটি তাফসীর ব্যাখ্যা হচ্ছে- “আলে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি “সালাম” অর্থাৎ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি সালাম। (তাফসীরে ইবনে কাছীর, ৭/৩৬)
অনুরূপ তানউয়ীরুল মিকবাস মিন তাফসীরে ইবনে আব্বাস কিতাবের মধেও এসেছে-
{سَلَامٌ}{عَلٰى إِلْ يَاسِينَ} عَلٰى حَضْرَت آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থাৎ, “সালামুন আলা ইল ইয়াসীন” “আলে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি “সালাম” অর্থাৎ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি সালাম। (তানউয়ীরুল মিকবাস, পৃষ্ঠা ৩৭৮)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল