আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সমালোচনার মুখে সরিয়ে নিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনলাইনে একটি পোস্ট দেওয়া হয়। কিন্তু তীব্র সমালোচনার পর কিছুক্ষণ পরই সে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ২টার কিছুক্ষণ পর অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজ থেকে পোস্টটি করা হয়। তবে ৩০ মিনিটের মধ্যে তা আবার সরিয়ে নেওয়া হয়।
ওই পোস্টে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। ’
এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর যুক্ত করা হয়। তবে কিছুক্ষণ পর সে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
পোস্ট করার সাথে সাথে তীব্র সমালোচনা করে ইউনূসের সরকারকে ‘এনজিওবাদী’ সরকার বলে কটাক্ষ করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
পোস্ট সরিয়ে নেয়ার কিছু সময় পর বিক্ষোভরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করছে অন্তর্র্বতীকালীন সরকার- এমন তথ্য প্রদান করে ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)