আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে ৫০ কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করছে ব্রিটেন ও সন্ত্রাসী ইসরায়েল
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ব্রিটিশ সরকার আর্জেন্টিনার ‘মালভিনাস’ দ্বীপপুঞ্জের ওপর কর্তৃত্ব বজায় রেখে এখন সেখান থেকে কমপক্ষে ৫০ কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে।
ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেন দক্ষিণ আমেরিকায় অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে ৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার সন্ত্রাসী ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটির নাম লিওনেস মারিনোস। ঐ দ্বীপের তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কোম্পানি ‘নাভিটাস পেট্রোলিয়াম’। এই তেলক্ষেত্রটিতে ১৭০ কোটি ব্যারেলের বেশি তেল রয়েছে যা রোজব্যাঙ্ক তেলক্ষেত্রের (স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমে অবস্থিত) চেয়ে কয়েকগুণ বেশি।
ব্রিটিশ গণমাধ্যম বলছে, দ্বীপবাসীরা রাজি হলে এই তেলক্ষেত্র থেকে দখলদার ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারবে। ব্রিটেনের পাশাপাশি এই তেলক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)