আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেয়ার পরিকল্পনা ইরানের
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আরব আমিরাতে সম্ভাব্য ইরানের হামলার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। রিপোর্টে বলা হয়েছে, ইরান সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা আরব আমিরাতকে কঠোর নিশানা করার পরিকল্পনা করছে।
এরইমধ্যে গত মঙ্গলবার আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ফুজাইরার মিডিয়া অফিস দাবি করেছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’।
তবে আরব আমিরাতে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।
ইরানি কর্মকর্তারা এক আলাপচারিতায় সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন, আরব আমিরাতকে তারা গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করছেন। এ সময় তারা আবুধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টি উল্লেখ করেছেন।
তার কারণ হিসেবে জানা যায়-
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় আরব আমিরাতের সঙ্গে সন্ত্রাসী ইসরায়েলের সম্পর্ক আরও জোরদার হয়েছে। যুদ্ধকালীন সময় আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে দেশটিতে লেজার প্রতিরক্ষাব্যবস্থা ও অন্যান্য উন্নত অস্ত্র সরবরাহ করেছে সন্ত্রাসী ইসরায়েল।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, ইরানে দীর্ঘসময় যুদ্ধ চালিয়ে দেশটিকে পঙ্গু করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছে আরব দেশগুলো। তারমধ্যে প্রধান হচ্ছে আরব আমিরাত।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের হামলার মুখে আরব আমিরাত এখন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)