সম্পাদকীয়
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত সপ্তাহে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) যুক্তরাষ্ট্রের তুলা খাতকে চাঙা করতে ‘গ্রেট আমেরিকান কটন প্ল্যান’ চালু করে।
তাদের পরিকল্পনায় বলা হয়েছে, ইউএসডিএ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়েছে, যা ভবিষ্যতে মার্কিন তুলা কেনা ও মার্কিন তুলা ব্যবহার করে টেক্সটাইল পণ্য উৎপাদন বাড়াতে সহায়তা করবে।
বর্তমানে বাংলাদেশের মোট তুলা আমদানির প্রায় ৯ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।
বাংলাদেশ বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের তুলা আমদানি করে, কিন্তু মার্কিনীদের চাপে সরকার মার্কিন তুলার অংশ বাড়াচ্ছে।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে- মার্কিন তুলার ব্যবহার বাড়াতে দুইটি বড় সমস্যা রয়েছে। একটি হলো রুলস অব অরিজিন (পণ্যের উৎপত্তি-সংক্রান্ত শর্ত), আর অন্যটি হলো পরিবহনে দীর্ঘ সময় লাগা।
এ দিকে মার্কিন কৃষি দফতরের (ইউএসডিএ) তথ্যানুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ তুলা আমদানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রাখবে। এ সময়ে বাংলাদেশের তুলা আমদানি ৮.৫ মিলিয়ন বেল ছুঁতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। অপর দিকে চীনের তুলা আমদানি ২০২৪ সালের ১৫ মিলিয়ন বেল থেকে ২০২৬ সালে সাত মিলিয়ন বেলে নেমে আসবে। কিন্তু মার্কিনীদের চেয়ে চীনের আমদানী খরচ কম ও সহজ।
তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের নিজস্ব সক্ষমতাই রয়েছে তুলা উৎপাদনের। তুলার উপর চলা বিভিন্ন ‘কটন রিসার্চ’ থেকে প্রাপ্ত খবর এবং দৈনিক আল ইহসান শরীফের গবেষণা থেকে সমন্বিত তথ্যে জানা যায়, দেশের ৭ লাখ হেক্টর পতিত জমিসহ মোট প্রায় ২০ লাখ হেক্টর জমিতে প্রায় ৮৫/৯০ লাখ বেল তুলা উৎপাদন করা সম্ভব। যার মূল্য ৪০ হাজার কোটি টাকা। তাই লাখো কোটি টাকার তৈরী পোশাক খাতের ব্যবসায় আরো সমৃদ্ধির জন্য আমদানি নির্ভরতা কমাতে তুলা উৎপাদনের বিকল্প নেই। আর তুলা উৎপাদন বাড়িয়ে শুধু আমদানি নির্ভরতা কমানো নয়; বরং রফতানীও সম্ভব। উল্লেখ্য, তুলা উৎপাদনের সম্ভাবনাসময় এলাকা হলো একদিকে উত্তরাঞ্চল অপরদিকে পার্বত্যাঞ্চল। বিশেষত, পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে উৎপাদিত রঙিন পাহাড়ি তুলা নতুন সম্ভাবনা জাগিয়ে তুলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশীয় সক্ষমতা থাকার পরও সরকার বিদেশ থেকে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার তুলা আমদানি করছে। যা দিয়ে দেশের অর্থনীতিতে থেকে একটি বিশাল আর্থিক অংশ দেশের বাইরে চলে যাচ্ছে অন্যদিকে দেশের তুলা খাত পরনির্ভরশীল হয়ে পড়ছে ও হুমকিতে রয়েছে বস্ত্রশিল্প খাত।
সরকারকে অনতিবিলম্বে তুলা খাতের আম্রিকা-ভারত নির্ভর নীতি থেকে তড়িৎ সরে আসতে হবে। সেইসাথে দেশেই সম্ভাবনাময় এলাকাগুলোতে তুলার চাষ করে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে। আর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তুলা খাতের বিশৃঙ্খলা নিরসন করতে উজবেকিস্তান এবং আফ্রিকার তুলা উৎপাদনকারী মুসলিম দেশগুলো থেকে তুলা আমদানি করে সাম্প্রতিক সঙ্কট নিরসন করাই হবে যুগপৎভাবে সাশ্রয়ী ও বুদ্ধিমানের তথা দেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












