দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আমেরিকা, ব্রিটেন এবং ইসরাইলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ রবি , ১৩৯২ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন-ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হবে।
ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল-আতাফি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরাইলের জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নে পরিণত হবে যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলো তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশাও করতে পারছে না।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর ১০ জানুয়ারি প্রধান কারণ উল্লেখ না করেই লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত ২৭২২ নম্বর প্রস্তাবটি পাস করে। জাতিসংঘের ওই প্রস্তুাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ আরও ৮টি দেশ মিলে ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটনের সবুজ সংকেতে গাজায় ইহুদিবাদী ইসরাইল বর্বরোচিত বোমা হামলা শুরু করে। গাজায় নিরিহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলগামী যেকোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেন।
ইয়েমেনি সেনাবাহিনীর বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরাইলি সরকার গাজায় তাদের হামলা বন্ধ না করবে তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেয়া জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে অন্যান্য জাহাজ অবাধে এবং বিনামূল্যে চলাচল করতে পারবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা উপভোগ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)