আমাদের ব্লক করা অসম্ভব, হেগসেথকে ‘ভূগোল শিক্ষা’ দিলেন ইরানের স্পিকার
, ০৫ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথের ইরানকে ‘অবরোধ’ করার হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবাফ। হেগসেথকে কার্যত ‘ভূগোল শিক্ষা’ দিয়ে কলিবাফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানকে ব্লক করার স্বপ্ন দেখা আর বাস্তবতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
সম্প্রতি হেগসেথ এক সাক্ষাৎকারে ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করতে সমুদ্রপথ অবরোধের ইঙ্গিত দিয়েছিলো। এর প্রতিক্রিয়ায় কলিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র পোস্ট করে হেগসেথের সামরিক জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। কলিবাফ উল্লেখ করেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং পারস্য উপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ যে কোনো ধরণের অবরোধকে অসম্ভব করে তোলে।
কলিবাফ তাকে বিদ্রুপ করে বলেন, “মনে হচ্ছে তোমার (হেগসেথ) ভূগোলে একটু দুর্বলতা আছে। ইরান কোনো দ্বীপ দেশ নয় যে চাইলেই চারপাশ থেকে ঘিরে ফেলা যাবে। আমাদের উপকূলরেখা এবং আঞ্চলিক প্রভাব সম্পর্কে ধারণা থাকলে তুমি এমন হাস্যকর মন্তব্য করতে না।”
তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালীসহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ মূলত তেহরানের হাতেই, যা বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, সন্ত্রাসী ড্রাম্প প্রশাসনের আসন্ন কর্মকর্তাদের কট্টর ইরান-বিরোধী অবস্থানের বিপরীতে তেহরান আগেভাগেই তাদের কঠোর মনোভাব জানান দিচ্ছে। কলিবাফের এই মন্তব্য কেবল হেগসেথকে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ওয়াশিংটনকে একটি শক্তিশালী বার্তা যে- যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে তেহরান প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে ৯টি সফল অভিযান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংল্যান্ডে বকেয়া বিলের বোঝা ও জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর নতুন ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দখলদাররা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই বিকল্প, দাবি আইআরজিসির
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












