নিতাই হত্যা মামলার আসামিরা:
আমরা নির্দোষ, ডিবি পিটিয়ে টিপসই নিয়েছে
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বক্ষব্যাধি ইনিস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক নারায়ণ (নিতাই) হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদ-, চারজনের আমৃত্যু কারাদ- ও একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রায়ের পর আসামিরা বলেন, আমরা নির্দোষ। আমরা কোনও অপরাধ করিনি। শেখ হাসিনা সরকার আমাদের এ হত্যা মামলায় জড়িয়েছে। ডিবি আমাদের পিটিয়ে টিপসই নিয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিমের আদালতে রায় ঘোষণার পর কান্না করে এ কথা বলেন আসামিরা।
রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ১০ আসামি বিচারককে উদ্দেশ করে বলেন, আমরা কোনও অপরাধ করিনি। ঘটনার বিষয়ে কিছুই জানি না, স্যার (বিচারক)। আমরা নির্দোষ। আমাদের অনেকের স্ত্রী সন্তান রয়েছে। একটু দয়া করবেন, স্যার।
এসময় বিচারক বলেন, রায় ঘোষণা হয়ে গেছে। এখন আর কিছুই করার নেই।
দাঁড়িয়ে থাকা এক আসামি কান্না করতে করতে বলেন, আল্লাহ ওপর বিচার ছেড়ে দিলাম। আমি নির্দোষ। এসময় সব আসামিকে কান্নাকাটি করতে দেখা গেছে।
সাজা পরোয়ানা নিয়ে কারাগারে যাওয়া পথে মৃত্যুদ-প্রাপ্ত মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু বলেন, শেখ হাসিনার সরকার আমাদের এই হত্যা মামলায় জড়িয়েছে। সাগর-রুনির হত্যা মামলার সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। আমার ভাইকে জিম্মি করে আমার কাছ থেকে টিপসই নিয়ে আমাকে ফাঁসিয়েছে। আমার বাসা লালবাগে, আর ঘটনা হয়েছে বনানীতে বক্ষব্যাধির কাছে। ডিবি আমাদের ধরে পিটায়া-মিটায়া টিপসই নিসে। আমরা এ মামলা সম্পর্কে কিছুই জানি না। আমরা নির্দোষ।
আসামি পক্ষের আইনজীবী আব্বাস উদ্দিন মাতুব্বর বলেন, এই মামলার ১০ আসামিই দায় স্বীকার করে জবানবন্দি দিলেও কেউ নিজে চুরি করা বা মারার (হত্যা) কথা স্বীকার করেনি। জবানবন্দি দুই ধরনের হয়। ইন কালপেটরি, অর্থাৎ নিজেকে জড়িয়ে। অন্যটা হলো, এক্স কালপেটরি অর্থাৎ অন্যকে জড়িয়ে। আসামিদের জবানবন্দিগুলো কোনোটা কোনোটার সঙ্গে করপোরেট করেনি। মাসুম বলছে, বকুল চুরি মারছে। বকুল বলছে, মাসুম চুরি মারছে। এই মামলায় পাঁচজনকে মৃত্যুদ-, চারজনকে আমৃত্যু কারাদ- ও একজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। আমরা মনে করি, এ রায়টা যথাযথ ও সঠিক হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, সেখানে ন্যায়বিচার পাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












