আমরা কী রকম ভালো মানুষ যে ৮০ টুকরা হতে হয় -কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করেছে।
আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করা হয়। যে যতই বলুক, যদি লাশ না পাওয়া যায়, তাহলে মামলাটি দুর্বল হবে। মামলায় আলামত লাগবে। আমরা কী রকম ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়? কী রকম ভালো মানুষ সংসদে গেছে? কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে?
রোববার (২৬ মে) রাত ৮টায় উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান-কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে চার কোটি। বাকি টাকা চুরি করে। এক কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে- একটু গভীরভাবে না ভাবলে চলে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।