আমদানির জন্য ভারতকে পণ্যের তালিকা দেবে সরকার -বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জরুরি মুহূর্তে পেঁয়াজ, চিনি, আদা-রসুন ইত্যাদি আমদানি করতে ভারতের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি তালিকা দেবে সরকার। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু যেকোনো সংকটে আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-দিল্লির মধ্যকার আমদানি-রপ্তানি পরিসংখ্যান তুলে ধরে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানানো হয়েছে। এ সময় সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করে বাংলাদেশের হস্তশিল্প, ইলেক্ট্রনিকস, পাটজাত ও চামড়াজাত পণ্য এবং খাদ্যপণ্য পণ্য প্রবেশের সুযোগ তৈরির অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বর্ডার হাটগুলো সক্রিয় করা হবে। মৌলভীবাজারে একটি বর্ডার হাট যৌথভাবে উদ্বোধন সম্মত হয়েছে ভারতীয় হাইকমিশনার। এ ছাড়া নতুন বর্ডার হাট চালুর লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।