আবার জড়ো হচ্ছে রুশ সেনারা, বড় হামলার শঙ্কা
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসের লুহানস্কে সেনা ও যুদ্ধ সরঞ্জাম জড়ো করছে রাশিয়া। লুহানস্কে ইউক্রেনের নিযুক্ত গভর্নর সের্হি হাইদাই এমন তথ্য জানিয়েছে। সে আশঙ্কা করছে, যে কোনো সময় হামলা শুরু করতে পারে রুশ বাহিনী।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারে এ কর্মকর্তা বলেছে, ‘আমরা দেখছি আমাদের দিকে আরও রিজার্ভ সেনা মোতায়েন করছে রাশিয়া। আমরা দেখছি আরও যুদ্ধ সরঞ্জাম আনা হচ্ছে।’
‘তারা যেসব অস্ত্র আনছে সেগুলো আগে অন্যভাবে ব্যবহার করা হয়েছিল। তারা এখন দিন-রাত টানা গোলা ছুড়ছে না। গোলাবারুদ জমিয়ে রাখেছে, বড় হামলার জন্য। রিজার্ভ সেনা মোতায়েন করতে তাদের ১০ দিন সময় লাগবে। ১৫ ফেব্রুয়ারির পর আমরা ধারণা করছি যে কোনো মুহূর্তে হামলা শুরু হবে।’
এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের পূর্বদিকে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রুশ সেনাদের তুলনায় তাদের সেনা সংখ্যা এখন কম। এছাড়া পর্যাপ্ত অস্ত্রও নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার নতুন হামলা কবে শুরু হবে সে বিষয়টি এখনো পরিষ্কার না। তবে ইউক্রেনের সেনাবাহিনী এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। যদিও এর আগে রুশ বাহিনীর রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছিল তারা।
কিন্তু রাশিয়া এখন নতুন সেনা জড়ো করেছে। যুদ্ধের শুরুতে ইউক্রেনের পূর্ব দিকে যে সংখ্যক সেনা প্রবেশ করেছিল বর্তমানে সেই সংখ্যক সেনা নিয়েই এগিয়ে আসছে তারা।
এদিকে গত কয়েকমাস ডনবাসের দোনেৎস্কের বাখমুত শহর দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বলা হচ্ছে, শহরটিতে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)