ফারাক্কার পানিচুক্তি:
আবারও কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ‘দোষ’ চাপালো মমতা
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মে, ২০২৩ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আবারও ফারাক্কার পানিচুক্তি নিয়ে মুখ খুললো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, তাকে ফারাক্কা ও বাংলাদেশ নিয়ে ততই সরব হতে দেখা যাচ্ছে।
গত জুমুয়াবার (৫ মে) মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনকবলিত এলাকা দেখতে গিয়েছিলো মুখ্যমন্ত্রী। পরে এক প্রশাসনিক সভায় যোগ দেয়।
ফারাক্কা প্রসঙ্গে মমতার দাবি, ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত সমস্যা অনেক দিনের। ফারাক্কার বিষয়টি কেন্দ্রীয় সরকারের, পশ্চিমবঙ্গের নয়। তা সত্ত্বেও আমি অনেকবার কথা বলেছি। কিন্তু ওরা আমাদের কোনো সাহায্য তো করেইনি, উল্টো ইন্দো-বাংলা পানিচুক্তি যখন হয়, ৭০০ কোটি রুপি পাওয়ার কথা ছিল রাজ্যের উন্নয়নের জন্য। আজ পর্যন্ত এক পয়সা দেয়নি।
তার দাবি, এই চুক্তি ২০ বছরের বেশি হয়ে গেছে। এইচ ডি দেবগৌড়া যখন (ভারতের) প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই চুক্তি হয়েছিল। কিন্তু গঙ্গার ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি। অথচ রাজ্য সরকার এ বিষয়ে এক হাজার কোটি রুপি খরচ করেছে।
তৃণমূল সুপ্রিমো বলেছে, গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ- এগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ওরা রাজনীতি নিয়ে যতটা মাথা ঘামায়, দাঙ্গা নিয়ে, প্ররোচনা নিয়ে, কুৎসা নিয়ে, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, সেটা যদি সঠিক কাজে লাগাতো, তাহলে এই প্রকৃতি রূপসী বাংলার রূপে আরও রূপান্বিত হতে পারতো।
এর একদিন আগে, গত বৃহস্পতিবার মালদায় এক কর্মসূচিতে অংশ নিয়ে মমতা ব্যানার্জী বলেছিলো, ভারতের কেন্দ্রীয় সরকার ফারাক্কায় গঙ্গার পানি বাংলাদেশকে দিলে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে ভালোবাসি।
মূলত ফারাক্কায় গঙ্গার পানি চুক্তি নবায়নের সময় যত ঘনিয়ে আসছে এ নিয়ে ততই সরব হচ্ছে মমতা। সে ভারতের সঙ্গে বাংলাদেশের ফারাক্কার পানিবণ্টন চুক্তি নিয়ে নিয়মিত বঞ্চনার অভিযোগ তুলছে।
বৃহস্পতিবার মমতা বলেছে, গঙ্গার ভাঙন ১০০ বছর ধরে চলছে, সবাই এসেছে চলে গেছে। কিছুই করেনি। অথচ গঙ্গার ভাঙন বিষয়টা কেন্দ্রীয় সরকারের অধীনে, আমাদের (রাজ্য সরকারের) অধীনে নেই। ফারাক্কা- সেটাও কেন্দ্রীয় সরকারের অধীনে। তুমি (কেন্দ্রীয় সরকার) আমাদের পানি বাংলাদেশকে দিলে আমার আপত্তি নেই, আমি হাসিনাজিকে ভালোবাসি। কিন্তু আমাকে যে তার পরিবর্তে ৭০০ কোটি রুপি দেবে বলেছিলে, আমার সরকারকে, আমার বাংলা গভর্নমেন্টকে, তার এক পয়সাও তো দিলে না। বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে।
তিনি বলেন, হয়তো কেউ ভাবতে পারেন আপনি প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদীর) সঙ্গে গিয়ে দেখা করছেন না কেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার তার কাছে গিয়েছি। কিছুই দেয় না, শুধুই নেয়।
আগামী চার বছরের মধ্যে (২০২৬ সালে) ৩০ বছরের ফারাক্কা পানিচুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এ অবস্থায় পানিচুক্তির পরিবর্তে বকেয়া অর্থের (৭০০ কোটি টাকা) দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে নতুন করে টানাপোড়েন তৈরি হচ্ছে মমতার। ভাগীরথী নদীতেও তার অতিরিক্ত পানির দাবি শেষপর্যন্ত বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












