আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব
মুক্বদ্দিমা
এক শ্রেণীর মানুষ দুনিয়ায় সব সময়ই ছিলো এবং আছে যাদেরকে চন্দ্র দ্বিখন্ডিত করে দেখালেও তারা পবিত্র দ্বীন ইসলাম উনাকে সত্য বলে মেনে নেয়নি, এখনো মানবে না। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান মুবারক তারা সহ্য করতে পারে না। নাঊযুবিল্লাহ! সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান আগমন উপলক্ষে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করাকেও তারা সহ্য করতে পারে না। নাঊযুবিল্লাহ।
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বা পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর লিখিত অন্যতম একটি কিতাব হচ্ছে “আন নি’মাতুল কুবরা আলাল আলাম ফী সাইয়্যিদি উইলদি আদাম”। লেখক হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিছ, পবিত্র মক্কা শরীফ উনার বিশিষ্ট মুফতী, অসংখ্য কিতাবের মুছান্নিফ হযরত ইবনে হাজার হায়তামী রহতুল্লাহি আলাইহি তিনি। উক্ত কিতাবে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন সম্পর্কে হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, হযরত তাবিয়ীন রহমতুল্লাহি আলাইহিম, মাযহাব উনার ইমাম ও বিখ্যাত অনেক আলিম উনাদের ক্বওল শরীফ বিদ্যমান রয়েছে। বিরোধিতাকারীদের গাত্রদাহ শুরু হয়েছে এখানেই। কারণ এ কিতাবকে যদি মেনে নেয়া হয় তবে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার আর বিরোধিতা করার কোন অবকাশই থাকে না।
সুতরাং তারা উক্ত কিতাবের বিরোধিতা শুরু করে। তাদের কতিপয় ভিত্তিহীন আপত্তি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাদের কিছু আলোচনা কর্ণগোচর হয়েছে। তার জবাবগুলো এখানে সংক্ষেপে দেয়া হবে।
“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবকে অস্বীকার করতে গিয়ে তারা কিছু আপত্তি উঠিয়েছে। সেখান থেকে কিছু বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ!
বিখ্যাত মুহাদ্দিছ, শাইখুল ইসলাম, মুফতিয়ে আ’যমে মক্কা মুকাররমাহ, ইমাম ইবনে হাজার হাইতামী মক্কী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত বিখ্যাত, বিশ্ব সমাদৃত, সর্বজন স্বীকৃত ও গ্রহণযোগ্য কিতাব- “আন নি’মাতুল কুবরা আলাল আলাম ফী মাওলিদি সাইয়্যিদি উইলদি আদাম” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামক কিতাব থেকে নিম্নোক্ত বর্ণনাসমূহ উল্লেখ করা হয়েছিল-
قَالَ حَضْرَتْ اَبُوْ بَكْرِنِ الصِّدِّيْقِ عَلَيْهِ السَّلَامُ: مَنْ اَنْفَقَ دِرْهَـمًا عَلٰى قِرَائَةِ مَوْلِدِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ رَفِيْقِىْ فِى الْـجَنَّةِ.
অর্থ : “খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন, যিনি পবিত্র মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাহফিল উপলক্ষে এক দিরহাম (চার আনা রূপা অথবা সমপরিমাণ অর্থ) ব্যয় করবেন, তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবেন। ” সুবহানাল্লাহ!
قَالَ حَضْرَتْ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ: مَنْ عَظَّمَ مَوْلِدَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ اَحْيَا الْاِسْلَامَ.
অর্থ : “খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, যিনি পবিত্র মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (অর্থাৎ নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস ও তৎসংশ্লিষ্ট বিষয়) উনাকে বিশেষ সম্মান-মর্যাদা দিলেন, তিনি মূলতঃ দ্বীন ইসলাম উনাকেই পুনরায় জীবন দান করলেন। ” সুবহানাল্লাহ!
قَالَ حَضْرَتْ عُثْمَانُ ذُو النُّوْرَيْنِ عَلَيْهِ السَّلَامُ: مَنْ اَنْفَقَ دِرْهَـمًا عَلٰى قِرَائَةِ مَوْلِدِ النَّبِىّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَاَنَّـمَا شَهِدَ غَزْوَةَ بَدْرٍ وَّحُنَيْنٍ.
অর্থ : “খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, জামিউল কুরআন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বলেন, যিনি পবিত্র মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাহফিল উপলক্ষে এক দিরহাম (চার আনা রূপা অথবা সমপরিমাণ অর্থ) ব্যয় করলেন, তিনি যেন বদর ও হুনাইন জিহাদে অংশগ্রহণ করার ফযীলত লাভ করলেন। ” সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।