আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে: গাজার ফিলিস্তিনিদের আহাজারি
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মুজাহিদ ফিলিস্তিনিরা বলেন, ‘আমরা আজ দেইরআল-বালাহ’র রাস্তায় রাস্তায় হাঁটছি। রাস্তাগুলো লোকে লোকারণ্য। অস্থায়ী তাঁবু ফেলে এখানে চলে এসেছি আমরা। রাস্তায় ও খোলা আকাশের নীচে এখন আমাদের অবস্থান।
অসহায় এ মজলুম ফিলিস্তিনিরা বলছেন, আমরা বহু পরিবার থেকে এখানে এসেছি। রাফাহ থেকে উচ্ছেদ হওয়ার পর আমরা এখন থাকার একটু জায়গা খুঁজছি।
দেইর আল-বালাহ’র চিকিৎসা ব্যবস্থার ওপর এখন প্রবল চাপ সৃষ্টি হয়েছে। সেখানকার আল-আসকা হাসপাতাল হল একমাত্র চালু হাসপাতাল যেখানে লোকের চিকিৎসা সেবা লাভ করছেন। হাজার হাজার রোগীর চাপে আছে হাসপাতালটি। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকাটিতে এখন হাজার হাজার মানুষ বাস করছেন। দখলদার ইসরায়েলি হামলার মুখে তারা সামনে কোন আশার আলো দেখতে পাচ্ছেন না।
তারা বহুদিন ও বহু মাস ধরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন। অবশেষে নিরাপদ অঞ্চল মনে করে রাফাহতে গিয়েছিলেন। এখন সেখানেও হামলা চলছে।
ফিলিস্তিনিরা বলেন, গত কয়েক ঘন্টায় তারা দেইর আল-বালাহ’র কাছাকাছি এলাকায় প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সেখানে বহু ফিলিস্তিনি শহীদ বা আহত হয়েছেন।
তারা বলেন, তাই সব বিবেচনায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক সহায়তা বা হস্তক্ষেপের কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।
ফিলিস্তিনিরা মনে করছেন, গাজার সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সাহায্য আসতে দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে ধ্বংস করার সব সুযোগ দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)