আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সন্ত্রাসী ছিনতাই: পুলিশের দাবি আদালত থেকে ‘ছিনতাই’, কারাগার বলছে ‘পালিয়েছে’
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া দুই আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল আদালত থেকে পালিয়েছে বলে প্রতিবেদন দিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের প্রতিবেদনকে কাল্পনিক বলে মনে করছে রাষ্ট্রপক্ষ।
গত ২০ নভেম্বর সকাল ৮টা ৫ মিনিটে কাশিমপুর থেকে ১২ জন আসামিকে প্রিজনভ্যানে ঢাকার আদালতে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে প্রসিকিউশন বিভাগে আসামিদের মোহাম্মদপুর থানার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ৮-এ নিয়ে যাওয়া হয়। এদিন এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
শুনানি শেষে জামিনে থাকা ১৩ নম্বর আসামি ঈদী আমিন (২৭) ও ১৪ নম্বর আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) আদালত থেকে বের হয়ে যায়।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আদালতের মূল ফটকের সামনে পৌঁছামাত্র আগে থেকেই দুটি মোটরসাইকেলে আনসার আল ইসলামের অজ্ঞাতনামা ৫/৬ জন সদস্য, আদালতের আশপাশে অবস্থানরত তাদের আরও ১০/১২ জন সদস্য হামলা করে। তারা কনস্টেবল আজাদের হেফাজতে থাকা আসামি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪), আবু সিদ্দিক সোহেল (৩৪) আরাফাত রহমান (২৪) ও আ. সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে (২১) ছিনিয়ে নিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে আসামিদের মধ্যে কোনো একজন তার হাতে থাকা লোহা কাটার যন্ত্র দিয়ে কনস্টেবল আজাদের মুখে আঘাত করে।
এ ঘটনায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের পরিদর্শক জুলহাস বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও ৭ থেকে ৮ জনকে।
এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, কারা কর্তৃপক্ষ যে প্রতিবেদন দিয়েছে তা কাল্পনিক। সেদিন দুই সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছিল তাদের সহকর্মীরা। কারা কর্তৃপক্ষ ঘটনাস্থলে না এসে কাল্পনিক প্রতিবেদন দিয়েছে। তাদের উচিত ছিল ঘটনাস্থলে এসে বিষয়টা বিস্তারিত জেনে প্রতিবেদন দেওয়া।
এ বিষয় মামলার বাদী জুলহাস বলেন, গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর পিপার স্প্রে করে মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। মামলার এজাহারে আমি সেটাই উল্লেখ করেছি। কারা কর্তৃপক্ষ যে প্রতিবেদন দিয়েছে তা ঠিক নয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে সাগর ওরফে বড় ভাই ওরফে মেজর জিয়ার (চাকরিচ্যুত মেজর) পরিকল্পনা ও নির্দেশনায় আয়মান ওরফে মশিউর রহমান (৩৭), সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক (২৪), তানভীর ওরফে সামশেদ মিয়া ওরফে সাইফুল ওরফে তুষার বিশ্বাস (২৬), রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ওরফে সুমন (২৬) ও ওমর ফারুক ওরফে নোমান ওরফে আলী ওরফে সাদ (২৮) পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।
এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দু’টি মোটরসাইকেলযোগে আনসার আল ইসলামের অজ্ঞাতনামা ৫/৬ জন সদস্য অবস্থান নেয়। এছাড়া আদালতের আশপাশে ও মূল ফটকের সামনে অবস্থান করা অজ্ঞাতনামা আরও ১০/১২ জন আনসার আল ইসলামের সদস্য। এরপর তারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে যায়।
মামলার এজাহারে আরও বলা হয়, রোববার সকাল ৮টা ৫ মিনিটে কাশিমপুর থেকে ১২ জন আসামিকে ঢাকার আদালতে প্রিজনভ্যানে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রসিকিউশন বিভাগে আসামিদের হাজিরা দেওয়ার জন্য সিজেএম আদালত ভবনের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ৮-এ নিয়ে যাওয়া হয়।
এ মামলার শুনানি শেষে জামিনে থাকা ১৩ নম্বর আসামি ঈদী আমিন (২৭) ও ১৪ নম্বর আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) আদালত থেকে বের হয়ে যায়।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আদালতের মূল ফটকের সামনে পৌঁছামাত্র আগে থেকেই দু’টি মোটরসাইকেলে আনসার আল ইসলামের ৫/৬ অজ্ঞাতনামা জন সদস্য, আদালতের আশপাশে অবস্থান নেওয়া তাদের আরও ১০/১২ জন সদস্য হামলা করে। তারা কনস্টেবল আজাদের হেফাজতে থাকা আসামি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪), আবু সিদ্দিক সোহেল (৩৪) আরাফাত রহমান (২৪) ও আ. সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে (২১) ছিনিয়ে নিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে আসামিদের মধ্যে কোনো একজন তার হাতে থাকা লোহা কাটার যন্ত্র দিয়ে কনস্টেবল আজাদের মুখে আঘাত করে।
কারাগারের প্রতিবেদনে দুই সন্ত্রাসী পালিয়েছে:
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়ার জেল সুপার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম গত ৩০ নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে দুই আসামির বিষয় একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম মৃত্যুদ-ে দ-িত আসামি হিসেবে কারাবন্দি ছিলেন। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারির মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন। গত ২১ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে তাদের কারাগারে বুঝে পাওয়া যায়নি। পুলিশকে জিজ্ঞেস করলে জানায় মৃত্যুদ-প্রাপ্ত বন্দি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম পালিয়ে গেছে।
এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়ার জেল সুপার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বলেন, আসামিদের আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশদল তাৎক্ষণিক যে প্রতিবেদন দিয়েছে তার উপর আমরা আদালতে প্রতিবেদন দাখিল করেছি।
সেই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা:
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত ছিনিয়ে নেওয়া আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মোহাম্মদপুর থানার করা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এ মামলার বিচার শুরুর দিন তাদের ছিনিয়ে নেওয়া হয়। গত ৫ জানুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












