আতাফলের গুণাগুণ ও উপকারিতা
আতাফলের যেমন রয়েছে স্বাস্থ্য উপকারিতা তেমনি রয়েছে অনেক রোগের সমাধান। স্বাদে বেশ মিষ্টি এই ফল অনেকের পছন্দের তালিকায় রয়েছে। কিন্তু মুখরোচক ফলটি শুধুমাত্র স্বাদের দিক থেকে নয়, পুষ্টিগুণেও ভরপুর। আতায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। আতাফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকায় ত্বক, চুল এবং চোখের জন্য উপকারী। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, তারুণ্য ধরে রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
ডায়াবেটিস রোগীরা রক্তে গ্লুকোজ লেভেল কমাতে এই ফল খেতে পারেন। আতাফলে যে আঁশ থাকে, তা শরীরে চিনির মাত্রা কমায়। আতাফলে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে, যা হৃদরোগ প্রতিরোধ করে। এছাড়া এই ফলে ভিটামিন ‘বি সিক্স’ থাকে, যা হোমোসিসটিন নামের যে অ্যামাইনো অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তা নিয়ন্ত্রণ করে।
আতাফলে প্রচুর কপার ও আঁশ থাকে, যা হজমে সহায়তা করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুকনো আতাফলের গুঁড়ো পানিতে মিশিয়ে খেলে ডায়রিয়া প্রতিরোধ হয়। আতাফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ধ্বংস করে দেয়। আতাফলে ভিটামিন ‘বি সিক্স’ থাকে প্রচুর, যা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ও অ্যাজমা রোধ করে।
সুস্বাদু ফল আতা হল ‘অ্যানোনা’ গোত্রের এক ধরনের যৌগিক ফল। এটি শরিফা, মেওয়া বা মাদার নামেও পরিচিত। আতার আদিবাস ভারত উপমহাদেশেই। বাংলাদেশ ও ভারতে এটি বসতবাড়ির আঙিনায় এবং বনে-জঙ্গলে জন্মে থাকে। তবে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। এই অঞ্চলে মার্চ থেকে জুন পর্যন্ত এ ফল পাওয়া যায়।
সুমিষ্ট আতাফলের গাছ এক সময় বাড়ির পিছনে, উঠোনে বা জঙ্গলে দেখা যেতো। একসময়ের অতিপরিচিত দেশি ফলটি প্রায় বিলুপ্তির পথে। তবে সাম্প্রতিক বাজারজুড়ে ব্যাপক নজরে পড়ছে ওষুধি গুণের এই ফল।
উল্লেখ্য, বিদেশি দামি ফলের বিপরীতে দেশি আতাফল সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।