আজ মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২৯ মাহে যিলহজ্জ শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ১৮ আউওয়াল ১৩৯৪ শামসী (১৭ জুন ২০২৬ খৃঃ) হবে ১৪৪৮ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র যিলহজ্জ শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ১৯ আউওয়াল ১৩৯৪ শামসী (১৮ জুন ২০২৬ খৃঃ) হবে ১৪৪৮ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৮ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারাদেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৮ হিজরী সনের মুহররমুল হারাম শরীফ উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে যিলহজ্জ শরীফ ১৪৪৭ হিজরী, ১৭ই আউওয়াল ১৩৯৪ শামসী, ১৬ই জুন ২০২৬ খৃঃ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ১৮ ডিগ্রী ০২ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৩৫ ঘণ্টা ১৯ মিনিট।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে এবং চন্দ্রাস্ত ৮টা ২২ মিনিট অর্থাৎ ০১ ঘন্টা ৩৪ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৯০ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৯৬ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৯ ডিগ্রী ৩১ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০২.৮৯% আলোকিত থাকবে।
আজ আকাশ পরিস্কার থাকলে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে বিদ্যুৎ ঘাটতি, অন্ধকারে গ্রামাঞ্চল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সম্প্রসারণে ইপিবির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা -আমনে সরবরাহ নিয়ে শঙ্কা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ নেয় তারা, করে বাড়ি-গাড়ি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম বন্দর ইজারা, সরকারকে জনগণের কথা শুনতে বাধ্য করা হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












