আজ পবিত্র রবীউছ ছানী মাসের চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আজ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ২৯ মাহে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ০৬ খমিস ১৩৯২ শামসী, (০৪ অক্টোবর ২০২৪ খৃ.) হবে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুস সাবত (শনিবার) ০৭ খমিস ১৩৯২ শামসী, (০৫ অক্টোবর ২০২৪ খৃ.) হবে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৬ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯ মাহে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ ১৪৪৬ হিজরী, ০৫ খমিস ১৩৯২ শামসী, ০৩ অক্টোবর ২০২৪ খৃঃ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ০২ ডিগ্রী ৪১ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ১৭ ঘণ্টা ২৪ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে এবং চন্দ্রাস্ত ৫টা ৫৯ মিনিটে অর্থাৎ ১৬ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। আজ চাঁদ অবস্থান করবে ২৫৯ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৬৫ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ০৭ ডিগ্রী ১২ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০০.৪০% আলোকিত থাকবে। আজ বাংলাদেশের আকাশে পবিত্র রবীউছ ছানী শরীফ উনার চাঁদ দেখা যাওয়ার কোন সম্ভাবনা নেই।
সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে আজ ২৯শে রবীউল আউওয়াল শরীফ দিবাগত সন্ধ্যায় পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












