আজ উদ্বোধন হচ্ছে তিস্তার ওপর ‘মওলানা ভাসানী সেতু’
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
বহু প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ অবশেষে উদ্বোধনের মধ্য দিয়ে দুই জেলার মানুষের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটাতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সাথে সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুটি আজ বুধবার উদ্বোধন করা হবে।
অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সুন্দরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে সেতুটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১,৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের এই সেতুটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু, যাতে মোট ৩১টি স্প্যান রয়েছে।
সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
তবে নামটি পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয়রা। তারা বলেছেন, সরকারি নাম ‘মওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’ নয়, নদীর সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে এটি ‘তিস্তা সেতু’ নামেই নামকরণ করে বিশ্বের কাছে পরিচিত করা হোক।
উপজেলার হরিপুর ইউনিয়নের কৃষক আব্দুল হাকিম বলেন, তিস্তা শুধু নদী নয়, আমাদের জীবনের অংশ। সেতুর নামও তিস্তার নামেই হওয়া উচিত।
ব্যাটারিচালিত অটোরিকশা চালক এমদাদুল হক বলেন, যদি সেতুর নাম তিস্তা সেতু রাখা হয়, মানুষ সহজেই মনে রাখতে পারবে। নদীর নামের সঙ্গে সেতুর পরিচিতি যুক্ত হলে উত্তরাঞ্চলের ঐতিহ্যও টিকে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাইওয়ানে শক্তিশালী টাইফুনের আঘাত, জরুরী অবস্থা ঘোষণা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাঠি হাতে বিএসএফদের রুখে দিলো বাংলাদেশি কৃষকরা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে, কোথায় হানবে আঘাত
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার নামে সারের ডিলারশিপ উপ-সহকারী কৃষি কর্মকর্তার
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুকে অস্ত্র তৈরির বিজ্ঞাপন প্রচার, হোয়াটসঅ্যাপে বেচাকেনা!
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যাসিস্ট সরকার ১৭ বছর স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে রপ্তানি বাড়াতে মানসম্পন্ন পণ্য ও আন্তর্জাতিক সনদ জরুরি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘জামাত আমিরের ডিভাইস না দেয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ.লীগের সমর্থন চায় জামাত -রিজভী
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












