আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী নিয়াজি গ্রেপ্তার
, ১১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির কাশ্মির শাখার সভাপতি সরদার আব্দুল কাইয়ুম নিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাকে সামাহনিতে দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার আগ মুহূর্তে গ্রেপ্তার করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
পুলিশ জানায়, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অধ্যাদেশ (এমপিও) লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমপিও অনুযায়ী কোন ব্যক্তিকে জনসাধারণের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলে তাকে বিনা বিচারে ৯০ দিন পর্যন্ত আটক রাখা যাবে।
সর্দার আব্দুল কাইয়ুম খান নিয়াজি আজাদ জম্মু ও কাশ্মিরের একজন রাজনীতিবিদ। তিনি ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত আজাদ কাশ্মিরের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নিয়াজির গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই-এর আইনি মুখপাত্র নঈম হায়দার পাঞ্জুথা। তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুমের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমরা ইতোমধ্যেই জম্মু ও কাশ্মিরের জন্য লড়াই করছি। কিন্তু যারা আজাদ কাশ্মিরকে জম্মু ও কাশ্মির করার চেষ্টা করছে তাদের লজ্জায় ডুবে যাওয়া উচিত। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)