আজব এক গ্রাম, যেখানে সবাই সবকিছু ভুলে যায়!
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের অবস্থিত ছোট্ট একটি অদ্ভুত গ্রাম ল্যান্ডেইস আলঝেইমার। অদ্ভুত এ কারণে, কারণ এখানে থাকা বাসিন্দারা প্রত্যেকেই সব কিছু ভুলে যায়। প্রত্যেকের রয়েছে ডিমেনশিয়া ও আলঝেইমার।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ১০২ বছর। যেখানে সবচেয়ে কম বয়সী ব্যক্তির বয়স ৪০ বছর।
এই গ্রামের মূল রাস্তায় একটা জেনারেল স্টোর আছে। যেখানে সমস্ত জরুরি জিনিস পাওয়া যায়। কিন্তু এখানে কোনও টাকা লাগে না। এই কারণে নিজের পকেটে পার্স মনে করে রাখার প্রয়োজন পড়ে না। বিনা পয়সার এই দোকানে রেস্তোরাঁর সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের অন্যান্য অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।
এক্সপেরিমেন্ট গ্রাম:
মূলত পরীক্ষামূলক এই গ্রাম ভিলেজ ল্যান্ডেইস এক প্রকারের এক্সপেরিমেন্ট গ্রাম। অর্থাৎ এই গ্রাম এই এক্সপেরিমেন্টের জন্য বসানো হয়েছে। যাতে আলঝেইমার বা ডিমেনশিয়াপীড়িত লোকেদের প্রত্যেকটা জিনিস মনে রাখার বা ভুলে যাওয়ার কষ্ট থেকে তাদের সুস্থ করে তুলতে সাহায্য হতে পারে।
এই এক্সপেরিমেন্ট বোর্ডে বিশ্ববিদ্যালয়ের রিসার্চারদের একটি দল গবেষণা করছে এবং এর নেতৃত্বে রয়েছে প্রফেসর হেলেনা আমির। সে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলা এবং রোগের গতিবিধি ও প্রগ্রেসের উপর নজরদারি রাখছে। প্রত্যেক ছয় মাসে এই গ্রামে সে একবার যায়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গ্রামটিতে একটি সফর করে এবং প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এই গ্রামে কেনাকাটা থেকে শুরু করে সাফাই পর্যন্ত কোনও সময় ফিক্সড নেই। গ্রামবাসীদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যে, তারা সব কিছু নিজের ইচ্ছে মত করতে পারবে।
গ্রামটিতে যতজন বাসিন্দা রয়েছেন ততজন স্বাস্থ্যকর্মী রয়েছে। প্রফেসরের বক্তব্য যে, এই লোকেদের নিজেদের পরিবার এটা জেনে খুশি হয় যে তাদের লোকেরা সুরক্ষিত রয়েছে এবং বিনা কোনও মন খারাপ বা সমস্যা, তারা দিব্যি বহাল তবিয়তে রয়েছে।
এই গ্রামে প্রায় ১২০ জন বাসিন্দা রয়েছেন এবং ঠিক ততজনই স্বাস্থ্য কর্মীও রয়েছে।
সরকারও অর্থ সাহায্য করছে:
এই গ্রামের বাসিন্দাদের পরিবারকে ২৫ লাখ টাকা বা ২৪ হাজার ৩০০ ইউরো বাৎসরিক চার্জ দিতে হয়। যদিও ফ্রান্স সরকার এই গ্রামের স্থাপনার জন্য খরচ করেছে ১৭ লাখ ইউরো।
এই গ্রামের ডিমেনশিয়া আক্রান্ত বাসিন্দাদের মধ্যেও একটি শক্তিশালী অনুভূতি আছে, এরা একে অপরের সাথে মিলেমিশে থাকার পাশাপাশি নানারকম ক্রিয়াকলাপে যোগদান করে থাকে। এবং গবেষকরা বলছে যে, ডিমেনশিয়া রোগীদের একটি সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মূল অংশ হতে পারে মিলেমিশে থাকাই।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।