আঙ্গুল কেটে নিয়ে গেলো প্রতিপক্ষ কিশোর গ্যাং!
গাজীপুর সংবাদদাতা:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে টঙ্গীতে এক কিশোর গ্যাং গ্রুপের সদস্যের আঙুল কেটে নিয়েছে অন্য গ্রুপের সদস্যরা। গত রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে টঙ্গী ভরান এলাকায় দুইটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য জড়ো হয়।পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সদস্যদের মাঝে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ‘তাসরিফ বাহিনী’ প্রধান তাসরিফের বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এসময় আবির ও সিয়ামকে ধারালো রহস্য দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, রোববার রাতে ধারালো অস্ত্র নিয়ে কিশোর গ্যাং গ্রুপ ‘ভরানের সৈকত বাহিনী’ ও তাসরিফ গ্রুপের সদস্যদের মাঝে সংঘর্ষ বাধে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাসরিফের বাম হাতের কবজি কেটে ফেলার চেষ্টা করে সৈকত বাহিনী সদস্যরা। স্থানীয় লোকজন এগিয়ে গেলে সৈকত বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।