‘আগে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে তারা, এখন টার্গেট করে হামলা করছে’
শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকা- চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
তিনি বলেছেন, আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে শ্রমিক আন্দোলন আর স্বাভাবিক পর্যায়ে নেই; বরং তা সন্ত্রাসী কর্মকা-ে রূপ নিয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তাহেরুল হক চৌহান বলেন, যারা আগে ফ্যাসিস্ট শক্তি ছিল, তারা অতীতেও পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। জনগণকে বড় ধরনের সমস্যায় ফেলেছে এবং পুলিশকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই শক্তি আবার মাঠে নেমে পুলিশকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে। গত কয়েক দিনে পুলিশের যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের আহত করা হয়েছে। এটা কোনও স্বাভাবিক আন্দোলন নয়।
শ্রমিকদের আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের লাঠি হাতে পুলিশের সঙ্গে দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা করতে দেখা যেতো। তবে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে থেকে আন্দোলন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে দেখা যাচ্ছে।
শ্রমিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন চলাকালে শ্রমিকরা একদিকে নিজেদের কর্মস্থল কারখানা ভাঙচুর করছেন, অন্যদিকে পুলিশের ওপর হামলা চালাচ্ছেন। অথচ পুলিশ কারখানার কোনও পক্ষ নয়।’ পুলিশের ওপর হামলা করে তারা কী অর্জন করতে চান, সে প্রশ্নও তোলেন তিনি। তার ভাষ্য, এ ধরনের কর্মকা-ের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।
পুলিশের দায়িত্ব সম্পর্কে তাহেরুল হক চৌহান বলেন, পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। রাষ্ট্রের জানমাল রক্ষা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব। সরকারি দলের নেতাকর্মী কিংবা অন্য কেউ গুন্ডামি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ তা কখনোই উৎসাহিত করে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।