বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগেই পেকেছে আম, প্রশাসনের তারিখ নির্ধারণে লোকসানে চাষিরা

-এ বছর ৩ বার মুকুল এসেছে গাছে
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, রাত ২:০৫
আগেই পেকেছে আম, প্রশাসনের তারিখ নির্ধারণে লোকসানে চাষিরা
যশোর সংবাদদাতা:
আমের কাঙ্খিত দাম পাচ্ছেন না দক্ষিণাঞ্চলের চাষিরা। এতে হতাশ হয়ে পড়েছেন তারা। আমচাষিদের অভিযোগ- প্রশাসনের অজ্ঞতার কারণে এবার তারা লোকসানের মুখে পড়েছেন। সঠিক সময়ে আম নামানোর ক্যালেন্ডার ঠিক করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
চাষীরা জানিয়েছেন, এ বছর আমের মুকুল এসেছে বিভিন্ন সময়ে। বেশিরভাগ গাছেই তিনবার মুকুল এসেছে। আগাম মুকুলের আম আগে পরিপক্ব হয়েছে। পরিপক্ব আম সঠিক সময়ে বাজারজাত করতে না পারার কারণে কাঙ্খিত দাম পাচ্ছেন না আমচাষিরা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার আমচাষি শাহজাহান আলী বলেন, এ বছর প্রশাসনের ক্যালেন্ডার নির্ধারণ ঠিক হয়নি। যে কারণে চাষিরা পরিপক্ব আম সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না। বেশিরভাগ চাষির এ বছর প্রতি বিঘায় ২০ হাজার টাকা করে লোকসান হচ্ছে।
যশোরের শার্শার ঘোড়পাড়া এলাকার বাগান মালিক ইশতিয়াক আহমেদ বলেন, এ বছর কোনো কোনো গাছে তিনবার মুকুল এসেছে। আগাম মুকুলের কারণে আমও আগাম পরিপক্ব হচ্ছে, কিন্তু আমরা প্রশাসনের ক্যালেন্ডার মানতে গিয়ে ওই পরিপক্ব আম বাজারে তুলতে পারছি না। ফলে আম নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। যে কারণে আমের দাম পাওয়া যাচ্ছে না।
এ বছর আম নামানোর ক্যালেন্ডার সঠিক সময়ে নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। ১০ মে থেকে আম নামানোর ক্যালেন্ডার নির্ধারণ করেছে সাতক্ষীরার জেলা প্রশাসন। যশোরের প্রশাসন এখনো ক্যালেন্ডার ঠিক করতে পারেনি। যে কারণে চাষিরা সময় মতো তাদের গাছের পরিপক্ব আম বাজারজাত করতে ব্যর্থ হয়েছে। এতে তারা কাঙ্খিত দাম থেকে বঞ্চিত হচ্ছে।
বেলতলা আম বাজারের আড়তদার আব্দুল মতিন মাস্টার বলেন, এ বছর আমের ফলন ভালো। সাতক্ষীরা, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে চাষিরা আমাদের কাছে আম নিয়ে আসছেন, তবে আমরা তাদের ভালো দাম দিতে পারছি না। কারণ এ বছর আমের আগাম ফলন এবং ক্যালেন্ডারের সঙ্গে মিল না থাকায় আমচাষিরা দাম পাচ্ছেন না। আমাদেরও লোকসান গুনতে হচ্ছে।
এ বছর আম ভাঙার সময় অনেক আগেই পার হয়ে গেছে। প্রশাসন ক্যালেন্ডার ঠিক করতে না পারার কারণে সব আম একসঙ্গে পরিপক্ক হয়ে গেছে। প্রতি বছর দক্ষিণাঞ্চলের আম শেষ হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের আম বাজারে ওঠে। কিন্তু এ বছর উত্তরবঙ্গের আম আগে বাজারে এসেছে। এসব কারণেই দক্ষিণবঙ্গের আমের দাম অর্ধেকে নেমে এসেছে।
বেলতলার আম ব্যবসায়ী নেতা আরাফাত ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। কিন্তু চাষিরা সঠিক দাম পাচ্ছেন না। প্রশাসনের ক্যালেন্ডার সঠিক না হওয়ায় পরিপক্ক আম বাজারজাত করতে সময়ের হেরফের হয়েছে, যে কারণে আম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এবং দামও পাওয়া যাচ্ছে না। এ বছর আমের আগাম ফলন হয়েছে।
তিনি আরও বলেন, ক্যালেন্ডার নির্ধারণ না করে বাজারজাত করার সুযোগ দিতে হবে। তাহলে কৃষকও বাঁচবে, আমরাও পরিপক্ক আম বাজারে ওঠাতে পারব।
তবে কৃষি বিভাগ বলছে, আমচাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৫ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৫ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৫ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৫ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৫ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৫ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৫ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৫ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ১০ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ২০ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ২০ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ২০ ঘণ্টা আগে