মহা ক্ষতির দিকে দেশের অর্থনীতি
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
অন্তর্র্বতী সরকার গঠনের ছয় মাসেও সঠিক পথ খুঁজে পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি খাত ছাড়া সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে। ব্যাংক ঋণ ও এলসি সমস্যায় একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হচ্ছে কর্মজীবী শ্রমিক। প্রতিশ্রুত বৈদেশিক সহায়তা মিলছে না। বন্ধ রয়েছে ছোটবড় প্রকল্পের কাজ। আসছে না নতুন প্রকল্প। দেশিবিদেশি বিনিয়োগও কমছে। নানামুখী সংকটে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি এখন উল্টো পথে চলছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরি বলেন, বিগত সরকারের তুলনায় অন্তর্র্বতী সরকারের আমলে অর্থনীতির গুণগত কোনো পরিবর্তন ঘটেনি। বরং ৫ আগস্টের পর নীতি গ্রহণে প্রচুর দুর্বলতা চোখে পড়েছে। সরকারের মধ্যে সমন্বয়হীনতাও স্পষ্ট হয়ে পড়ছে। ফলে অর্থনীতির যে সূচকগুলোর ধীর গতি ছিল, তা এখন স্থবির হয়ে পড়েছে।
এদিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, সামষ্টিক অর্থনীতি এখন যে অবস্থায় রয়েছে, তাতে আগামী বাজেটের হিসাব-নিকাশ মেলাতে হিমশিম খাচ্ছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। বিশেষ করে রাজস্ব আয়ের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকারের মধ্যে শঙ্কা বাড়ছে। এই শঙ্কা কাটাতে চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে প্রজ্ঞাপন জারি করে ভ্যাট বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অন্তর্র্বতী সরকার। তবে গণচাপে সেই সিদ্ধান্তও সংশোধন করতে হয়েছে। ফলে সামনের দিনগুলোতে আর্থিক বিশৃঙ্খলা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সরকারের এই শঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে উচ্চ মূল্যস্ফীতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)