আকাশ প্রতিরক্ষার প্রমাণ দিলো ইরান
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নতুন এক কারিশমা দেখালো ইরান। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা উন্নত তার প্রমাণ রাখলো গত জুমুয়াবার ভোরে। সেদিন দখলদার ইসরাইলের ছোড়া ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা বলেছে, হামলাটি চালিয়েছে সন্ত্রাসী ইসরাইল। এতে ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। যদিও ইরানের পক্ষ থেকে শুধু ড্রোনের কথা বলা হয়েছে। তাও বলা হয়েছে, এসব ড্রোন ছুড়েছে ইরানের ভিতরে অনুপ্রবেশকারীরা। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি বলেছেন, ইস্পাহানে যেসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা ড্রোন ধ্বংস করার শব্দ ছিল। তিনি জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল থেকে যে এসব ড্রোন ছোড়া হয়েছে তা স্বীকার করেনি ইরান।
এছাড়া দখলদার ইসরাইলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হয়নি। গত ১৩ই এপ্রিল রাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ওই হামলার পর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল দখলদার সন্ত্রাসী ইসরাইল। এরমধ্যেই গত জুমুয়াবার সকালে হামলার ঘটনা ঘটেছে। ইস্পাহানে যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে সেগুলো ইসরাইল থেকে ছোড়া হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)