আওয়ামী লীগের ইশতেহারে শুধু বড় বড় কথা আছে -বিএনপি
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইশতেহার প্রত্যাখান করেছে বিএনপি। দলটি বলছে, জোরপূর্বক যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারে নাই, তারা আবার ৭ই জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। এতে শুধু বড় বড় কথা আছে। আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিএনপি এটা (ইশতেহার) প্রত্যাখান করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা এসব কথা বলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আজকে এদেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে। নির্বাচনী খেলা চলছে। আমি আর ডামিরা মিলে নির্বাচন চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোন সুযোগ নাই। এখানে কোন বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না।
কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। কারণ সরকারবিরোধী কোন পক্ষ এই নির্বাচনে নাই। সেকারণে এই নির্বাচনে ভোট দেয়ার কোন সুযোগ নাই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।
'এই নির্বাচন একটা অবৈধ সরকার, দুর্নীতিবাজ, দেশের অর্থ সম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদেরকে না বলুন। আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন।'
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এতে বড় বড় কথা আছে। কিন্তু গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিলো বায়ুদূষণের সারা দুনিয়াতে শীর্ষে। তারা (আওয়ামী লীগ) বলেন, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কি উন্নয়ন হলো তাহলে হলে? আপনারা এই ঢাকা শহরকে বায়ুদূষণে শীর্ষ করেছেন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












