আইএমএফের শর্ত ‘অভাবনীয়’, তবুও মেনে নিতে হবে : প্রধানমন্ত্রী
-সর্বদলীয় বৈঠকে ইমরানকে ডাকলেন শাহবাজ
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ তাসি, ১৩৯০ শামসী সন, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২১ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
অর্থনৈতিক দুরাবস্থা থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। ঋণের ব্যাপারে আলোচনা করতে গত ৩১ জানুয়ারি দেশটিতে আইএমএফের একটি প্রতিনিধি দলও এসেছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।
এরমধ্যে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জুমুয়াবার (৩ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বলেছেন, আইএমএফ ঋণ দিতে ‘অভাবনীয়’ শর্ত দিচ্ছে। কিন্তু তাও তাদের কিছু করার নেই। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে নেবেন তিনি।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জুমুয়াবার জানিয়েছে, বর্তমানে তাদের কাছে বিদেশি রিজার্ভ আছে ৩.১ বিলিয়ন ডলার। যা দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানীব্যয় মেটানো যাবে। ফলে এখন অতি জরুরি পণ্য ওষুধ ও খাদ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করতে এলসি দিচ্ছে না দেশটির সরকার। আর এ কারণে করাচি বন্দরে পড়ে আছে হাজার হাজার কন্টেইনার।
এদিকে আইএমএফ পাকিস্তান সরকারকে শর্ত দিয়েছে ঋণ পেতে হলে সবক্ষেত্রে কর বৃদ্ধি করতে হবে, জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে, ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে।
সর্বদলীয় বৈঠকে ইমরানকে ডাকলেন শাহবাজ শরিফ:
গত সোমবার পাকিস্তানের পেশোয়ারে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত হন ১০০ জনের বেশি মুসল্লি।
এ ঘটনার পর দেশটিতে সন্ত্রাসী হামলা প্রতিরোধে জাতীয় পর্যায়ের সব কটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি বিবৃতিতে দেওয়া তথ্যানুযায়ী, রাজধানী ইসলামাবাদে আগামী মঙ্গলবার সর্বদলীয় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)