মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

আইএমএফের কাছে ৫০ বিষয়ে উন্নতির প্রতিশ্রুতি দিলো সরকার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, রাত ৩:৩০ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে প্রায় ৫০ বিষয়ে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। গত সোমবার আইএমএফের বোর্ড সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
২০২৬ সালের মধ্যে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত আট শতাংশ ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোয় খেলাপির অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনতে সরকার দিক নির্দেশনা দিয়েছে।
এটি কার্যকর করতে ব্যাংকের আইন বিভাগকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়।
সরকার এক বিবৃতিতে আইএমএফকে বলেছে, আমরা আইএমএফের সঙ্গে পরামর্শ করে খেলাপি ঋণ কমানোর দিকনির্দেশনাটি কার্যকর করে যাবো।
ব্যাংকের একত্রীকরণ প্রসঙ্গে সরকার আইএমএফকে জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করার জন্য বাজারভিত্তিক ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের মার্চে যখন প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) ফ্রেমওয়ার্ক কার্যকর হবে, তখন ব্যাংকগুলো তাদের খেলাপি আদায়ের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার বাধ্যতামূলক একত্রীকরণের ক্ষমতা পাবে।
'খেলাপি ঋণ কমাতে ও একীভূতকরণ প্রক্রিয়া জোরদার করতে আমরা খেলাপির সংজ্ঞা আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবো। একত্রীকৃত ব্যাংকগুলো পরিচালনা করবো। আরও ব্যাংকের একত্রীকরণের প্রস্তাব যাচাই করবো এবং এ ধরনের প্রস্তাবগুলো অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠাবো।'
মধ্যমেয়াদি বাজেট কাঠামো ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির সুষ্ঠু সমন্বয় এবং প্রকল্প নির্বাচন জোরদার করতে সরকার ১৫-র মধ্যে সাত খাতের জন্য সেক্টর স্ট্র্যাটেজি পেপারস বা সেক্টর অ্যাকশন প্ল্যান করেছে।
চলতি বছরের শেষ নাগাদ অতিরিক্ত পাঁচ খাতের জন্য কয়েক বছর মেয়াদি সরকারি বিনিয়োগ কর্মসূচি তৈরি করা হবে।
সরকার ধীরে ধীরে বকেয়া শোধ ও প্রয়োজন অনুসারে বিদ্যুতের দাম বাড়িয়ে রাজস্ব লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভর্তুকি খরচ তুলে আনার পরিকল্পনা করেছে।
সরকার জানিয়েছে, চুক্তি নবায়নের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদকদের নতুন করে ক্যাপাসিটি চার্জের প্রতিশ্রুতি এড়ানো হবে।
কর-রাজস্ব বাড়াতে সরকার বৃহত্তর ডিজিটালাইজেশন, করের পরিধি বাড়ানো ও কমপ্লায়েন্স ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে কর প্রশাসনকে শক্তিশালী করার প্রচেষ্টা জোরদার করছে।
সরকার গ্রাহকদের ৩৮ সেবা পেতে ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করে করদাতার নিবন্ধন বাড়াতে উদ্যোগ নিয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে নিবন্ধিত করদাতার সংখ্যা ২০ লাখে বাড়াতে সহায়তা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে নিবন্ধিত করদাতার সংখ্যা এক কোটি করার পরিকল্পনা আছে সরকারের।
সরকার গত এপ্রিল পর্যন্ত ২৫ হাজার ৭৪১টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপন করায় তা চলতি অর্থবছরে প্রায় ৭৪০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতি অনুসারে, আগামী পাঁচ বছরে মোট তিন লাখ ইএফডি স্থাপনের পরিকল্পনা আছে সরকারের।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৪ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৪ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৪ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৪ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৪ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৪ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৪ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৪ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৪ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৪ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৪ ঘণ্টা আগে