টানা বৃষ্টিতে রাজধানীতে পানিবদ্ধতা, পথে পথে দুর্ভোগ
রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে টানা বৃষ্টিতে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে অলিগলি ও প্রধান সড়কে পানি জমতে দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষকে।
সরেজমিনে রাজধানীর শান্তিনগর, মৌচাক, মালিবাগ মোড়, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় স্কুলফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েছেন।
এমন অবস্থায় যানবাহনে গণপরিবহন ও রিকশা সিএনজির সংকট দেখা গেছে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে গন্তব্যে যাচ্ছেন।
মালিবাগ মোড়ে কথা হয় পথচারী আব্দুল আজিজের সঙ্গে। তিনি জানান, হাতে জুতা নিয়েও হাঁটতে পারছি না। রাস্তায় হাঁটু সমান পানি। সবসময় এই এলাকায় যাতায়াত করি। এক ঘণ্টার বেশি বৃষ্টি হলেই আমাদের দুর্ভোগ বেড়ে যায়। প্রতি বছর বর্ষা এলেই এই এলাকায় ভোগান্তিতে পড়তে হয়। বাসা মৌচাক হওয়ায় চারপাশে যেদিকে যাই পানি জমে থাকে।
টানা বৃষ্টিতে রাজধানীতে পানিবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ
সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।