আইএমএফের কঠিন সব শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অর্থনীতি সচল করতে বিপুল অর্থ প্রয়োজন পাকিস্তানের। আর এ অর্থ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দারস্থ হয়েছিল পাকিস্তান। তবে ঋণের জন্য কঠিন সব শর্ত দিয়েছিল আন্তর্জাতিক এ সংস্থাটি। প্রথমে সেগুলো মেনে নিতে গড়িমসি করলেও এখন সব শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শর্ত মেনে নেওয়ার অংশ হিসেবে দেশটির ব্যবসা, বাণিজ্যসহ সবক্ষেত্র মিলিয়ে নতুন ২০০ বিলিয়ন ডলার কর আরোপ করা হবে। যার মধ্যে থাকবে বন্যা করও। এ নিয়ে ১০০ বিলিয়ন ডলারের দুটি অধ্যাদেশের খসড়াও তৈরি করেছে দেশটি।
সংবাদমাধ্যম ডন আরও জানিয়েছে, আইএমএফের চাহিদা অনুযায়ী, সরকার বিদ্যুতের ভর্তুকি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রপ্তানিজাত কাঁচামালের ওপর কর, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গ্যাসের ওপর শুল্ক আরোপের চিন্তা-ভাবনাও করা হচ্ছে।
এছাড়া ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) আদায়কৃত বন্যা কর পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট করের (পিডিএল) ঘাটতি পূরণে ব্যবহার করা হবে।
আইএমএফ জানিয়েছিল, বর্তমানে পিডিএলের ঘাটতি আছে ৩০০ বিলিয়ন ডলার। আর এ কারণে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের কর ৩৫ রুপি থেকে ৫০ রুপি নির্ধারণ করতে বলেছিল সংস্থাটি।
এ নিয়ে ৩১ জানুয়ারি একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ডন জানিয়েছে এতে করে প্রতি লিটার পেট্রোলিয়ামের দাম ২০ থেকে ৪০ রুপি বৃদ্ধি পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)