অস্ত্রধারী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার চালানোর নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই নির্দেশ কেবল অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য, সাধারণ নিরস্ত্র নাগরিকদের জন্য নয়।
গত মঙ্গলবার ওয়্যারলেস বার্তায় সিএমপির সব ইউনিটকে এ নির্দেশনা পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একের পর এক গুলিতে হত্যাকা-ের ঘটনায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খন্দকারপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় আহত হন এরশাদ উল্লাহ নিজেও। পুলিশের ভাষ্য, পাহাড়ি এলাকা থেকে অস্ত্রধারীরা নেমে এসে এসব হামলা চালাচ্ছে, যাদের অধিকাংশই এখনও গ্রেফতার হয়নি।
এ পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ হিসেবে কমিশনার হাসিব আজিজ বেতার বার্তায় বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ- এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে। দেখামাত্র ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। যার হাতে অস্ত্র নেই, তার ওপর তো এসএমজি ইউজ করব না। সন্ত্রাসী, অস্ত্রধারী যারা, তাদের জন্য এই নির্দেশনা।
তিনি আরও বলেন, আমার এলাকায় ঢুকে প্রকাশ্য দিবালোকে খুন করে যাবে এ রকম সাহস আর যেন কেউ না পায়।
কমিশনার হাসিব আজিজ জানান, পুলিশ সদস্যদের দ-বিধির ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কেও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে সব দায় আমি নেব।
এছাড়া টহল টিমগুলোকে এসএমজির পাশাপাশি সিসা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করারও নির্দেশ দেন সিএমপি কমিশনার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নদীতে জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)