.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ ও সেন্ট্রাল কোস্ট এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও বহু বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করা হয়।
রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, নিমবিন রোড-কুলিওয়ং এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের জন্য জরুরি সতর্কতা কার্যকর রয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের-বিশেষ করে নিমবিন রোড, গ্লেনরক পেরেড, লারা স্ট্রিট ও নিমালা এভিনিউ এলাকা তাৎক্ষণিকভাবে ছাড়ার আহ্বান জানিয়েছে। কুলিওয়ং সিডনি থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেন্ট্রাল কোস্টের একটি উপশহর।
আরেকটি বৃহৎ দাবানলের কারণে আশপাশের এলাকাগুলোতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যারা এখনও সরে যেতে পারেনি, তাদের এখন আর বের হওয়া নিরাপদ নয় বলে বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে চলা ট্রেন লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছে, এলাকাটিতে উচ্চ তাপমাত্রা, শক্তিশালী ও ঝোড়ো বাতাস বইছে যা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার মত পরিস্থিতি তৈরি করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)