অশান্ত মণিপুরে ৫ হাজারেরও বেশি আধাসামরিক সেনা পাঠাচ্ছে দিল্লি
, ১৭ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ হাজারেরও বেশি আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিতে আসীন ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২০২৩ সালের মে মাসে মণিপুরের হিন্দু জাতিগোষ্ঠী মেইতেইকে তফসিলি জাতির মর্যাদা দেয় মণিপুর হাইকোর্ট। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে রাজ্যের সংখ্যালঘু কুকি জাতিগোষ্ঠীর লোকজন। কুকি জাতির লোকজনরা খ্রিস্টান।
কুকিদের এ আন্দোলন অচিরেই রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়। গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই দাঙ্গায় নিহত হয়েছে মেইতেই এবং কুকি জাতিগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ এবং বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।
তারপর থেকে কখনও আপাত শান্ত, কখনও বা অস্থিতিশীল পরিস্থিতি পার করছে মণিপুর। তবে গত শনিবার রাজ্যের জিরিবাম এলাকায় তিন জন নারী ও তিন জন শিশু নিহতের ঘটনা ফের উস্কে দিয়েছে দাঙ্গা। নিহত এই ছয়জন কুকি সম্প্রদায়ের ছিলো।
গত দু’দিনে রাজ্যজুড়ে মেইতেইদের ওপর হামলা শুরু করেছে কুকি জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে ইতোমধ্যে ১০ জন কুাকি যোদ্ধা নিহতও হয়েছে।
কিন্তু তারপরও শান্ত হচ্ছে না মণিপুর। সোমবারের বৈঠকের একটি সূত্র জানিয়েছে, এই ৫ সহস্রাধিক আধাসামরিক সেনার মূল দায়িত্ব থাকবে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে রাজ্য সরকারকে সহায়তা করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)