মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

অলিগলিতে বেপরোয়া বাইক, বিপাকে শিশু-বৃদ্ধ সবাই

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, রাত ৯:৩৯
অলিগলিতে বেপরোয়া বাইক, বিপাকে শিশু-বৃদ্ধ সবাই
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন এলাকার অলিগলিতে বাইক নিয়ে উঠতি বয়সীদের দৌরাত্ম্য বাড়ছে, যা ভীতিকর হয়ে উঠছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য।
দেশের বিভিন্ন অলিগলি, সড়ক ও মহাসড়কে উঠতি বয়সী তরুণদের মোটরসাইকেল নিয়ে উচ্চগতিতে শোডাউন হরহামেশাই চোখে পড়ে। এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বাইকপ্রেমীরা খুশি হলেও দুশ্চিন্তায় সাধারণ মানুষ। কেননা, এমনিতেই অলিগলিতে মোটরসাইকেল নিয়ে শোডাউন, বাইকস্ট্যান্ট বা রেসিংয়ের কারণে বিপাকে পড়তে হয় তাদের। তার ওপর এসব উচ্চগতির মোটরসাইকেল পেলে উঠতি তরুণ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে শঙ্কা রয়েছে।
মহসিন নামে এক ব্যক্তি জানান, বর্তমানে কিশোররা একটি মোটরসাইকেল হাতে পেলেই বেপরোয়া হয়ে উঠছে। তাদের হিতাহিত জ্ঞান থাকে না। এলাকার সরু অলিগলিতে এরা উচ্চগতিতে বাইক চালায়, বাইকস্ট্যান্ট করে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
জুয়েল নামে আরেক ব্যক্তি জানান, উচ্চগতিসম্পন্ন মোটরসাইকেল নিয়ে এলাকায় প্রায়ই কিশোররা শোডাউন করে। এতে ঘরে অসুস্থ মানুষ ও শিশুদের অসুবিধা হয়। এ ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনকে এগিয়ে আসেতে হবে।
এদিকে মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় দিনই প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেলের সিসি বাড়ানোয় এ দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
তিনি বলেন, দেশে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। এর পেছনে মূল কারণ চালকদের বেপরোয়া গতি। দুর্ঘটনায় অল্প বয়স্কদের মৃত্যুর হারই বেশি। এ পরিস্থিতিতে সিসি বাড়ানোয় দুর্ঘটনার হার আরও বেড়ে যাবে।
বাংলাদেশে হাই-স্পিডের মোটরসাইকেল চালানোর সড়ক নেই উল্লেখ করে সাইদুর রহমান আরও বলেন, দেশের সড়ক অবকাঠামো এ ধরনের উচ্চগতির মোটরসাইকেল চালানোর জন্য এখনও পুরোপুরি উপযুক্ত নয়। সিসি বাড়ানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত।
মূলত মোটরসাইকেল কোম্পানিগুলো দুর্ঘটনা কমানোর কথা বিবেচনা না করে বাণিজ্য বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কোম্পানিগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অল্পবয়সী যুবকদের আকৃষ্ট করছে। আর যুবকরাও উচ্চগতির মোটরসাইকেল পেয়ে অলিগলি, সড়ক ও মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে হবে।
মোটরসাইকেল নিয়ে কিশোরদের বেপরোয়া মনোভাবের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক জানান, উঠতি বয়সীরা হিরোইজম দেখানোর জন্য এককভাবে বা গ্রুপ তৈরি করে বিভিন্ন পাড়া বা মহল্লায় মোটরসাইকেল নিয়ে রোডশো ও বাইকস্ট্যান্ট করে, উচ্চ শব্দে হর্ন বাজায়; যা শিশু, বৃদ্ধ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সবার জন্যই অসুবিধার সৃষ্টি করছে।
এ ধরনের কার্যকলাপ বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবেও এগিয়ে আসার আহ্বান জানান তৌহিদুল হক। তিনি বলেন, কিশোরদের এ ধরনের আচরণ বন্ধে সভা, মানববন্ধন করে খুব একটা লাভ না হলেও; এটির প্রয়োজন রয়েছে। তবে আইনিভাবে জোরালো না হলে এ ধরনের কর্মকা- কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৩ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৪ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৪ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৪ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৪ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৪ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৪ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৪ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৫ ঘণ্টা আগে