অভিযানের নামে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী নৃশংসতা অব্যাহত -২ দিনে নিহত ৯
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিনে এক অভিযানে ইসরায়েলি বাহিনী আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময় আগে আরেক অভিযানে আরও ছয় ফিলিস্তিনি এই শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়।
ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ ১৪ বছর বয়সী ওয়ালিদ নাসের নামে আরেক কিশোর বৃহস্পতিবার মারা যায় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জেনিনের দক্ষিণে জাবা গ্রামে ফাশাফশেহ, সুফিয়ান ও নায়েফ একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়।
ইসরায়েলি বিশেষ বাহিনী জাবায় স্থানীয় সময় ভোর ৬টার দিকে অভিযান শুরু করে। আন্ডারকভার ইউনিট বেসামরিকের বেশে এই অভিযানে অংশ নেয়।
এদিকে গত মঙ্গলবার বিকেলে অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের যে তালিকা করেছে, সে অনুযায়ী পাঁচজনের বয়স ২০ এর ঘরে। একজনের বয়স ৪৯। তার নাম আবদেল ফাত্তাহ খারোসা।
চলতি বছরে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েছে। এই পর্যন্ত ৭০ জন ফিলিস্তিনি, জঙ্গি ও বেসামরিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষের ১৩ জন নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)