অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বেশকিছু শহর। গত শনিবার (৪ অক্টোবর) শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে।
টেনেসি রাজ্যের মেমফিস শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদে ছড়ায় ক্ষোভ। এ পরিস্থিতিতে, পোর্টল্যান্ডে আপাতত ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল আদালত।
এদিন, ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোয় পরিস্থিতি অনেকটা এমন- বল প্রয়োগ করেও পরিস্থিতির লাগাম টানতে পারছে না নিরাপত্তা বাহিনী। বাধ্য হয়েই কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে ওঠে। দেখা যায় শহরের রাস্তায় বিক্ষুব্ধ মানুষের লোকারণ্য।
অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে, সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বর্ডার পেট্রোল এজেন্ট মোতায়েনের ঘটনায় ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীদের দমনে পিপার স্প্রে ও রাবার বুলেটও নিক্ষেপ করার ঘটনা ঘটে।
বিক্ষোভে আসা একজন বলেছে, আজ একজনের ওপর গুলি চালিয়েছে আইস। এ সহিংসতার ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তারা কেবল শহরে বিশৃঙ্খলা বাড়াচ্ছে, যা কাউকে নিরাপদ করছে না। কয়েক দিন আগের অভিযানেও অনেক নির্দোষ মানুষকে টার্গেট করা হয়েছে।
টেনেসি রাজ্যেও রাস্তায় নামে শত শত মানুষ। মেমফিস শহরে ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ছিলো নানা সেøাগান।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।