অবিস্ফোরিত বোমা গাজার নতুন হুমকি, বেসামরিকদের জীবন ঝুঁকিতে
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও নতুন হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষ। ধ্বংসস্তূপে ফিরে নিজেদের জীবনের পুনর্গঠন চেষ্টা করছিলেন অনেক পরিবার। কিন্তু অবিস্ফোরিত বোমা ও যুদ্ধাস্ত্রের ঝুঁকি এখনও তাদের জীবনকে বিপন্ন করছে। সম্প্রতি এক পরিবারে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা তা স্পষ্ট করে দেখাচ্ছে।
গত শনিবার দুপুরে শোরবাসি পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপে নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দে বাইরে আসেন তারা। তখন দেখতে পান, তাদের ছয় বছর বয়সী যমজ শিশু ইয়াহিয়া ও নাবিলা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান, শিশুরা খেলার সময় একটি গোলাকার বস্তু খুঁজে পায়, যা দেখতে খেলনার মতো ছিলো। স্পর্শ করতেই এটি বিস্ফোরিত হয়। আহত শিশুদের হাসপাতাল ভর্তি করা হয়েছে, তবে তাদের আগের মতো সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব হবে না।
অক্টোবরের ১০ তারিখে শুরু হওয়া অস্ত্রবিরতির পর থেকে লাখ লাখ ফিলিস্তিনি ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছেন। তারা খুঁজছেন ভাঙা ঘরবাড়ির অবশিষ্টাংশ, হারানো জিনিসপত্র বা এখনও উদ্ধার না হওয়া মরদেহ। কিন্তু সেখানে এখনও অবিস্ফোরিত বোমা ও যুদ্ধাস্ত্র রয়েছে, যা শিশু ও বেসামরিক মানুষের জীবনে নতুন হুমকি সৃষ্টি করছে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস)-এর প্রধান লুক জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ছেড়ে যাওয়া এলাকায় বিস্ফোরক ঝুঁকি ‘অবিশ্বাস্যরকম বেশি’। সে জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অবিস্ফোরিত বোমার আঘাতে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৬৭ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের এক ব্রিফিংয়ে লুক আরও বলে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও ৫৬০টি অবিস্ফোরিত মারণাস্ত্র পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক থাকতে পারে। গাজাজুড়ে প্রায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ রয়েছে, যা মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি।
আগামী কয়েক সপ্তাহে গাজায় বিস্ফোরিত না হওয়া গোলা ও যুদ্ধাস্ত্র সংগ্রহ এবং নিষ্ক্রিয়করণে আরও বিশেষজ্ঞ দল যোগ দেবে। তথ্যসূত্র: এপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)