অফারে সিম কিনে প্রতারিত সহর্সাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, মোহাম্মদপুর ও চিলারং ইউনিয়নের নি¤œবিত্ত মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে একটি প্রতারক চক্র। একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) বিপরীতে বিনামূল্যে একটি রবি বা এয়ারটেল সিম এবং এর সঙ্গে ১০৫ টাকা রিচার্জের অফার দেয় তারা। এমন লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষদের ফাঁদে ফেলে চক্রটি।
এ সময় একটি সিম বিক্রির সুযোগে গ্রাহকদের এনআইডি কার্ড ব্যবহার করে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নেয় চক্রটি। এই চক্রের মাধ্যমে বিনামূল্যে সিম কেনা প্রায় সবার এনআইডি কার্ডে এখন অজান্তেই ১৫ থেকে ৩০টি অতিরিক্ত রবি ও এয়ারটেল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে আছে। এসব অতিরিক্ত সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে চলছে অপরাধ কার্যক্রম। আর মামলার আসামি হচ্ছেন প্রত্যন্ত এলাকার এসব মানুষ। অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন থাকায় নতুন কোনো সিম কিনতেও পারছেন না ভুক্তভোগীরা।
ঠাকুরগাঁওয়ের আকচা এলাকার সেলিম রেজা বলেছেন, “আমার মা, ভাবি ও বোন এই প্রতারণার ফাঁদে পড়েছে। আমার বাড়ির এক সদস্য একটা সিম কিনলেও তার এনআইডি কার্ডে ২৮টি সিম রেজিস্ট্রেশন করা। এদিকে, আমার অনেক প্রতিবেশী অজান্তেই মামলার আসামি হয়েছে। এখন আমরা অনেক ভয়ে আছি।”
সাদিকুল নামের এক ভুক্তভোগী বলেন, “আমার স্ত্রী প্রতারণার ফাঁদে পড়েছিল। একটা সিম কিনেছিল। হঠাৎ একদিন বাসায় পুলিশ এসে বলে, আপনার স্ত্রীর নামে মামলা হয়েছে। পরে এ ঘটনায় আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। এর জন্য আমাদের ঢাকায় যেতে হয়। অনেক টাকা-পয়সা খরচ হয়েছে। এখন মামলাটা কী অবস্থায় আছে, তা ঠিক জানি না।”
সোলেমান নামের আরেক ব্যক্তি বলেন, “আমার স্ত্রী মামলার আসামি হয়েছিল। বেশ কয়েকবার পরিবার নিয়ে কক্সবাজারে যেতে হয়েছে। অনেক বিপদে পড়েছিলাম।”
বিভিন্ন মামলা হতে শুরু করলে অনেকেই সমস্যার সমাধানের আশায় রবি কাস্টমার কেয়ারে ছুটে যাচ্ছেন। তবে, কাস্টমার কেয়ার এক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কাস্টমার কেয়ার থেকে বলা হয়, রেজিস্ট্রেশন বাতিল করা সম্ভব না। কারণ জানতে চাইলে রবি কর্মকর্তারা ঢাকায় রবি আজিয়াটার প্রধান কার্যালয়ে যোগাযোগ কনতে বলেন। তারা ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)