অপহৃত ৭ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন
, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কলেজছাত্রসহ অপহৃত ৭ জনকে পাহাড়ি সন্ত্রাসীদের কবল থেকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ।
গত জুমুয়াবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুর তদন্তকেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) উপপরিদর্শক হোসনে মোবারক। এর আগে সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
তাদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয় পাহাড়ে পানের বরজের জন্য কঞ্চি কাটতে গেলে সেখান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও স্থানীয় জনতা পাহাড়ে অভিযানে যায়। কিন্তু অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা যায়নি। অবশেষে জুমুয়াবার সন্ধ্যায় মুক্তিপণ পাওয়ার পরে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরে তাদের ছেড়ে দিয়েছে। তাদের প্রচুর মারধর করা হয়েছে, ভালোভাবে হাঁটতেও পারছে না।
উপপরিদর্শক হোসনে মোবারক বলেন, 'তাদের উদ্ধার করে শামলাপুর তদন্তকেন্দ্রে আনা হয়েছে। তারা কীভাবে অপহরণ হলো সে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।'
এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের একই এলাকার একটি পাহাড়ের ভেতরে খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন ৮ জন। পরে তারা ৬ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)