অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার বিধান রেখে 'আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬' এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
একইসঙ্গে এ আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচারপ্রক্রিয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত নতুন আইনটি ১৯৭৯ সালের 'দি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স' রহিত করে বাংলায় প্রণয়ন করা হচ্ছে। পুরনো অধ্যাদেশের অধীনে সম্পন্ন কার্যক্রমের হেফাজতের বিধান রেখেই আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে খসড়াটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রস্তাবিত আইনে এপিবিএনকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ এবং মানবতাবিরোধী কর্মকা-ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়িত্বও থাকবে এই বাহিনীর। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও আইনে নির্ধারণ করা হয়েছে।
আইন অনুযায়ী, এপিবিএন পুলিশ বাহিনীর অধীনেই থাকবে এবং পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, ১৯৭৯ সালের অধ্যাদেশের পরিবর্তে নতুন আইন প্রণয়নের মাধ্যমে এপিবিএনের আইনগত কাঠামোকে বর্তমান সময়ের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। একইসঙ্গে বাহিনীটির দায়িত্ব, ক্ষমতা ও বিচারিক কার্যক্রমের বিষয়ে একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি হবে।
নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এপিবিএন সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে ইউনিটের সদস্যরা ফৌজদারি অপরাধের তদন্ত এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এর ফলে এপিবিএনের ভূমিকা শুধু সশস্ত্র নিরাপত্তা, অভিযান পরিচালনা বা অন্য বাহিনীকে সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; নির্দিষ্ট আইনি কাঠামোর অধীনে অপরাধ তদন্তেও সরাসরি ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। এপিবিএনের কার্যক্রম বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশেষায়িত আইনশৃঙ্খলা দায়িত্বের মধ্যে বিস্তৃত-নতুন খসড়ায় সেই ভূমিকার আইনি ভিত্তি আরও স্পষ্ট করা হচ্ছে।
প্রস্তাবিত আইনে এপিবিএনকে বাংলাদেশ পুলিশের অধীন বাহিনী হিসেবে পরিচালনার কথা বলা হয়েছে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে এ বাহিনী পরিচালিত হবে। ফলে এপিবিএনের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো আইনের মধ্যে আরও সুস্পষ্টভাবে নির্ধারিত হচ্ছে।
খসড়ায় বাহিনীর নিজস্ব বিচারিক ব্যবস্থার জন্য বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপদ্ধতির বিধানও রাখা হয়েছে। ফলে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও বিচারসংক্রান্ত বিষয়েও একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












