অন্যদের তুলনায় মার্কিন যুবকরা দখলদার ইসরায়েলের বড় সমালোচক
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৪ জুন, ২০২৪ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় দেখা গেছে, মার্কিন তরুণরা অন্যান্য নাগরিকের তুলনায় গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধের বেশি সমালোচনা করছে। গাজা যুদ্ধে বাইডেনের অবস্থান নিয়ে জনমত বিভক্ত হওয়ার পর এমনটা দেখা গেছে।
যুদ্ধ-সম্পর্কিত অ্যাজেন্ডা এবং যুদ্ধ কিভাবে বাইডেনের পুনঃনির্বাচনের সম্ভাবনাকে প্রভাবিত করবে তা নিয়ে ওয়াশিংটনে তীব্র বিতর্ক সত্ত্বেও জরিপে আরো দেখা গেছে, অনেক আমেরিকান এই বিষয়টিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে না বা খুব বেশি মনোযোগ দিচ্ছে না।
জরিপ উত্তরদাতাদের ৪০ শতাংশ বলেছে, তারা নিশ্চিত নয় যে বাইডেন সঠিক ভারসাম্য রক্ষা করেছে কিনা।
১৮ থেকে ২৯ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলার পর দখলদার ইসরায়েলের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য। তবে ২১ শতাংশ বলেছে, এটি গ্রহণযোগ্য ছিল। আর বাকিরা বলেছে, তারা এ বিষয়ে অনিশ্চিত।
বয়স্ক আমেরিকানদের দৃষ্টিভঙ্গি অল্পবয়সী লোকদের থেকে বেশ ভিন্ন।
৬৫ বছর এবং তার বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ দখলদার ইসরায়েলের প্রতিক্রিয়াকে সমর্থন করেছে। আর ২৯ শতাংশ এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।
বাইডেন (৮১) নিজেকে ইহুদীবাদীদের একজন কট্টর সমর্থক বলে মনে করে।
দখলদার ইসরায়েলের প্রতি তার সামরিক ও কূটনৈতিক সমর্থন সত্ত্বেও হামাস শাসিত গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যথেষ্ট কাজ না করার জন্য বাইডেন সন্ত্রাসী ইসরায়েলি নেতাদেরও সমালোচনা করেছিলো।
জরিপটি গাজার যুদ্ধে বাইডেনের পরিচালনার বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মিশ্র মতামতও দেখিয়েছে।
৩৪ শতাংশ ডেমোক্র্যাট বলেছে, বাইডেন দখলদার ইসরায়েলের পক্ষে এবং ২৯ শতাংশ বলেছে, সে সঠিক ভারসাম্য রক্ষা করছে।
জরিপে ১২ হাজার ৬৯৩ জন অংশগ্রহণ করেছিল। এছাড়াও জরিপটি দখলদার ইসরায়েলের প্রতি মার্কিন মুসলমানদের তীব্র সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।
২১ শতাংশ মুসলমান হামাসের ৭ অক্টোবরের হামলাকে গ্রহণযোগ্য বলে মনে করেছে।
জরিপ অনুসারে, ৬২ শতাংশ মার্কিন ইহুদি বলেছে যে গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলের অভিযান পরিচালনা গ্রহণযোগ্য ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)