অনুমতি না নিয়ে রাস্তা খনন করছে তিতাস-ওয়াসা, অভিযোগ মেয়র তাপসের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, অনুমতি না নিয়ে রাস্তা খনন করছে তিতাস ও ওয়াসা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বাংলামোটরে বিআইপি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) উদ্যোগে ‘ঢাকার পানিবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।
মেয়র তাপস বলেন, অনুমতি না নিয়ে তারা পানির লাইন, গ্যাসের লাইন বসানোর অযুহাতে রাস্তা খনন করছে। বাধা দিলে তার গোপনে কাজ করে, অগোচরে সড়ক নষ্ট করে ফেলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।